১০ দফা দাবি আদায়ে মুন্সিগঞ্জে বিএনপির মানববন্ধন
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুরে সদরের মুক্তারপুর এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় অফিসের নিচে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তার বক্তব্যে, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-পীড়ন বন্ধ, বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সদর থানার আহ্বায়ক মো. মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর দেওয়ান, পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদাত হোসেন মানু সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied