পটুয়াখালীর মহিপুরে ১০ বছর শিশুকে ধর্ষন চেষ্টায় আ'লীগ নেতা গ্রেফতার
পটুয়াখালীর মহিপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনায় আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১১মার্চ) দুপুর ১টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদারের পক্ষে প্রচারণা করতে গিয়ে এক শিশুকে ধর্ষন চেষ্টা চালায় ডালবুগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার তালুকদার (৫৫)। এই ঘটনার ৮ ঘন্টার মধ্যে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দেলোয়ার তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।
মহিপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঘটনার দিন দুপুর অনুমানিক সাড়ে ১২টার সময় মোঃ দেলোয়ার তালুকদার অভিযোগকারীর ঘরে একা প্রবেশ করে। তখন তাদের ঘরে তার ১০ বছরের ও ৩ বছরের দুই শিশু কন্যা ছিলো। তার ঘরে উপস্থিত না থাকার সুযোগে মোঃ দেলোয়ার তালুকদার প্রথমে ঘরের দরজা জানালা বন্ধ করে দেয় এবং ১০ বছরের শিশুকে যৌন পীড়নের চেষ্টা করে। শিশুটি ডাক- চিৎকার দিলে দেলোয়ার তালুকদার দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। তখন শিশুটি তার চাচীকে ঘটনা বলে এবং এলাকায় জানাজানি হয়। লম্পট দেলোয়ার তালুকদার তখন গা ঢাকা দেয়। শিশুটির মা ঘরে ফিরে তার মেয়ের কাছ থেকে বিস্তারিত জেনে থানায় এসে অভিযোগ করে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দাকার মোঃ আবুল খায়ের দৈনিক সকালের সময়কে জানান, আমাদের কাছে শিশুটির মা অভিযোগে দেয়ার সাথে সাথে তাৎক্ষনিক মামলা রুজু করি। আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে সকল ব্যাবস্থা গ্রহন করি। এ ব্যাপারে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করেন। আসামি দেলোয়ার তালুকদার পালানোর উদ্দেশ্যে কলাপাড়া যাওয়ার পথে বাবলাতলা বাজার পর্যন্ত পৌঁছালে সেখান থেকে তাকে আমরা গ্রেফতার করি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied