ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নারীদের চার দেয়ালে বন্দী রেখে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়: সাহারা সুলতানা


বাবুল হৃদয় photo বাবুল হৃদয়
প্রকাশিত: ১২-৩-২০২৩ দুপুর ২:৬

দেশের অর্ধেকের বেশী জনসংখ্যা নারী। সেই নারীদের চার দেয়ালে বন্দী রেখে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ডের ডিরেক্টর সাহারা সুলতানা। 


তিনি আরো বলেন আমাদের উদ্দেশ্য যে নারীরা হোম মেইড ফুড নিয়ে কাজ করেন তারা যেন অনলাইনে সারাবছর বিজনেস করতে পারেন সেই জন্যই এই আয়োজন।


গত ৫ ও ৬ মার্চ নারী উদ্যোক্তাদের নিয়ে ইচ্ছা শৈলী নারী ফাউন্ডেশন উদ্যোগে হোম মেইড ফুড ফেস্টিভ্যালের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠান আয়োজনে ব্ল্যাকবোর্ড এর সঙ্গে ছিল ডিইডিএফ।
জমজমাট এই হোম মেইড ফুড ফেস্টিভ্যাল অনলাইন ও অফলাইনে যে সকল নারী উদ্যোক্তারা ফুড বিজনেস করেন তাদের মধ্যে ৫০ জন নারী উদ্যোক্তা এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল।


ফেস্টিভ্যালে নারী উদ্যোক্তারা তাদের তৈরি বাহারি দেশীয় খাবার প্রদর্শন করেন। দেশি-বিদেশি ৪ জন শেফ ট্রেনার তা টেষ্ট করে ৩ জন কে বিজয়ী বেছে নেন এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন।


এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঢাকার প্রেসিডেন্ট এম নাইম হোসেন। বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন গোলাম সারোয়ার মানিক, ইচ্ছে শৈলী নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা হুমাইরা হেনা এবং স্বনাম ধন্য ব্যক্তিবর্গ।


করা, অনুষ্ঠানে বক্তারা নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে জোর দেন। তারা বলেন, এই ধরনের মেলায় নারীরা উদ্বুদ্ধ হয়ে স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন।

bh/bh

BH / BH

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান