ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

অটোরিকশা চালকদের হয়রানি বন্ধে প্রতিবাদ সমাবেশ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-৩-২০২৩ রাত ১১:৩০
রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চলকদের ট্রাফিক পুলিশের সার্জেন্টসহ বিভিন্ন কর্মকর্তারা ধরে এনে জরিমানা ও মারধরের অভিযোগে মিছিল ও শ্রমিক সমাবেশ করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
 
রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদরপুর থানার বসিলা ৪০ ফিট এলাকায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও গণ মিছিল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাবেশের সভাপতিত্ব করেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন।
 
এ সময় বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ চালকদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। কার্ডের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমাদের এই দাবি যৌক্তিক। রিকশা শ্রমিকদের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে। সংগঠনটির সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ঢাকা শহরে উন্নয়নের নামে গরিব মানুষদের ঠেলতে ঠেলতে ঢাকার বাইরে পাঠানো হচ্ছে। ঢাকার মানুষ সবচেয়ে বেশি রিকশা ব্যবহার করে যাতায়াত করেন। বিশেষ করে হাউজিং ও ছোট ছোট সড়কগুলোতে। ট্রাফিক পুলিশ এই্ সকল সড়কে অটোরিকশা চালকদের অহেতুক হয়রানি করে,হয়রানি বন্ধ না হলে আমরা ভবিষ্যতে আরও বড় কর্মসূচী দিতে বাধ্য হব।
 
সমাবেশ থেকে অটোরিকশা ধরা বন্ধে জেলা প্রশাসক ও ট্রাফিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর স্মারক লিপি দেওয়ার ঘোষণা দেন লিটন নন্দী।রিকশা শ্রমিকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম বলেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে নানা বিষয় চলে আসে। রিকশা চালকদের আন্দোলনের বিষয়টি জেনেছি। আমরা স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিবো। আইনের মধ্যে থেকে সরকারের যানবাহনের নির্দেশনা মেনে আমরা একটা সমাধান করবো।  উপস্থিত নেতারা তাদের দাবি তুলে ধরেন 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন