ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৩-৩-২০২৩ বিকাল ৬:২
পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৩। সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আক্তারের উপস্থাপনায় শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য "মানসম্মত প্রাথমিক শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" বিষয়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ। আরো বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার এ আর এম মিজানুর রহমান, পিটিআই' সুপার দ্বীনা ইয়াসমিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুম বিল্লাহ, পশ্চিম আউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ প্রমুখ। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক সৃষ্টির জন্য কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিক্ষার গুনগতমান বৃদ্ধি করতে সংশ্লিস্ট সকলকে আন্তরিক হওয়ার আহবান জানান।
এ শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১৪ মার্চ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী উত্তর কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা৷ শিক্ষ উপকরন প্রদর্শনী, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান জানান।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ