ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বৃষ্টিতে লালশাকের ক্ষতির সম্ভাবনা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৬-৭-২০২১ দুপুর ১২:৮

হঠাৎ বৃষ্টি। কোথাও টিপটিপ, কোথাও মুষলধারে। শ্রাবণের এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বৃষ্টির এ ভোগান্তির প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের বাজারেও। কেননা টানা এ বৃষ্টিতে দেশের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশংকা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন সবজির ক্ষেতে। তার মধ্যে রয়েছে লালশাক। বাজারে শাকসবজির যথেষ্ট চাহিদা থাকলেও বর্তমান মৌসুমের টানা বৃষ্টিতে সবজির ক্ষতির আশংকা বেড়ে গেছে বহুলাংশে। এছাড়াও শসা, করলা, চিচিঙ্গা, বরবটি, চালকুমড়া, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে চড়া দামের নিত্যপণ্যের বাজারে আরেক দফা দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

জেলা সদরের রামপাল বাজার থেকে মুন্সীগঞ্জের কাঁচাবাজারে প্রচুর সবজি সরবরাহ হয়। ওই অঞ্চলের কৃষক রমযান আলী বলেন, বৃষ্টিতে কম-বেশি সবজি ক্ষেতের ক্ষতি হবে। এইটা তো টানা বৃষ্টি। কোথাও পানি জমে গেলে সেচে ফেলে দিতে হবে। তা না হলে লালশাকের মতো সবজি ক্ষেত নষ্টের ঝুঁকি থেকে যায়। রমযান আলী তার নিজের ৬ গন্ডা জমিতে লালশাকের চাষাবাদ করেছেন বলে জানান। তবে চলতি মৌসুমে মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে সবজিতে লোকসানের আশংকা করছেন এই কৃষক।

তিনি  দৈনিক সকালের সময় প্রতিবেদককে জানান, ধারদেনা করে ৫ গন্ডা জমিতে বেশি লাভের আশায় লালশাকের আবাদ করেছিলাম। এমন টানা বৃষ্টি হবে বুঝতে পারিনি। জমিতে বৃষ্টির পানি জমে আছে। গাছগুলোর সঠিক পরিচর্যা করতেও পারছি না । তবে এবার মনে হয় লোকসান গোনা ছাড়া আর কোনো গতি নেই। 

এর আগে আষাঢ়ের শুরুতে বৃষ্টিপাতে সবজি ক্ষেতের অনেকটাই ক্ষতি হয়। এতে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বাজারে এখনো সেই বাড়তি দামের রেশ রয়েছে। গত মাস থেকে সীমিত পরিমাণে আগাম সবজি বাজারে আসা শুরু হয়। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টি যেন ‘বাড়া ভাতে ছাই’ ঢেলে দিচ্ছে।

কৃষকরা বলছেন, লালশাকের জমি অতিরিক্ত পানি শোষণ করতে পারে না। বৃষ্টির পানিতে সবজিতে মড়ক ধরে যায়। ক্ষেত নষ্ট হয়ে যায়।

রামপাল বাজারের সবজি বিক্রেতা রহম আলীর উদ্দিন বলেন, গত মাসে বৃষ্টির কারণে সবজি ক্ষেত নষ্ট হয়েছিল। বাজারে সবজি সংকটের কারণে দাম বেড়েছিল। দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসার পর আবার বৃষ্টি হচ্ছে। এতে আবারো সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে। ‍এতে সবজির দাম বাড়ার আশংকা রয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার