পটুয়াখালীতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত
"যুক্তির কলরব-মুক্তির উৎসব" শ্লোগান নিয়ে পটুয়াখালীতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী পৌরসভার আয়োজনে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে “কোচিং প্রথা শিক্ষার্থীদের শিক্ষাঙ্গন বিমূখ করছে” এই বিষয়ে পক্ষ দল হিসেবে পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ অংশ গ্রহন করে। কলেজ পর্যায়ে “ নারীর অধিকার রক্ষায় নারীর ভূমিকাই মুখ্য” এই বিষয়ে পক্ষ দল হিসেবে পটুয়াখালী সরকারী মহিলা কলেজ এবং বিপক্ষ দল হিসেবে পটুয়াখালী সরকারী কলেজ দল অংশগ্রহণ করে।
শহীদ স্মৃতি পাঠাগারের সাবেক সভাপতি রাধেশ্যাম দেবনাথের সভাপতিত্বে প্রতিযোগীতার ফাইনাল রাউন্ডের উদ্বোধন করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ব বিভাগের প্রফেসর আতিকুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রফেসর মোঃ নুরুল আমিন, বিএম অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিএম সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, পটুয়াখালী পৌরসভার কর্মকর্তাবৃন্দ, শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রতিযোগীতার জমজমাট এই ফাইনাল রাউন্ড উপভোগ করেন। স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ তর্কিক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলের তাসনিন ফেরদৌস। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী সরকারি কলেজ দল। শ্রেষ্ঠ তর্কিক হয়েছেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজ দলের নিসরাত জেরিন লাম। বিজয়ী দের মাঝে আগামী ২৭ এপ্রিল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেয়া হবে। স্কুল পর্যায়ে ৬ টি দল এবং কলেজ পর্যায়ে ৪!টি দল প্রতিযোগীতায় অংশগ্রহন করে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied