আশুলিয়ায় ডাকাতের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক নিহত
ঢাকার শিল্প শহর আশুলিয়ায় ডাকাতদের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ শে মার্চ ) গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,রাত তিন টার দিকে নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে ডাকাতি করার জন্য এক দল ডাকাত জানালার গ্রীল কাটতে থাকে । ঐ সময় বাড়ির লোকজন বুঝতে পারে যে ডাকাতরা জানালার গ্রীল কাঠছে। বাড়ির লোকজন চিৎকার দিয়ে প্রতিবেশীদের ঘুম থেকে জাগ্রত করে। তখন পাশের বাড়ির এক ভাড়াটিয়া গার্মেন্টস এর সুইং অপারেটর মফিজুল ইসলাম (২৮) প্রতিবেশীর ডাক চিৎকারে বাড়ির বাইরে বের হলো ডাকাতরা তাকে লক্ষ করে গুলি ছুড়ে। গার্মেন্টস কর্মী মফিজুলকে আহত অবস্থায় পরে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে আশুলিয়া থানার ওসি( তদন্ত) মোমেনুল ইসলাম সাংবাদিকদের বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে প্রয়োজনিয় আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার