লকডাউনে বিপাকে পানচাষিরা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলমান লকডাউনের কারণে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাজারগুলোতে পানের ক্রেতা সংকট দেখা দিয়েছে। এতে পানের দাম পূর্বের চেয়ে অর্ধেকের নিচে নেমে এসেছে। এদিকে পানের দাম কমায় উৎপাদন খরচ না ওঠায় চরম ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। সদর উপজেলার রামপাল, পঞ্চসারের কাশিপুরসহ বিভিন্ন স্থানে পান আবাদ করা হয় বহু আগে থেকে।
সদর কাঁচাবাজারে পান বিক্রি করতে আসা রহিম বলেন, আমরা পান নিয়ে চাষিরা চরম বিপাকে পড়েছি। আগে পান বিক্রি করতে নিয়ে গেলে পান নিয়ে কাড়াকাড়ি লাগতো আর এখন হাট-বাজারে পান বিক্রি করতে এসেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। এর ওপর দামও কম। পূর্বে প্রতি ৪০ বিরা পান ৭ থেকে ৮ হাজার টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২ হাজার ৮০০ টাকা আর যে পান একটু ভালো সেটি ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নতুন চিকন পানের তো কোনো দামই নেই। ৮০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা বা দেড়শ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক সময় চাষিরা দাম না পাওয়ায় এসব পান ফেলে দিচ্ছেন। এই পানের কোনো মূল্যই নেই। শ্রমিক নিয়ে যে পানের বরজ থেকে পান উঠাচ্ছি পান বিক্রি করে সেই শ্রমিকের বিল দেয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে।
পান কিনতে আসা পাইকার রামপাল বাজারের বাবু ও কামাল বলেন, পানের দাম কম হওয়ার মূল কারণ হচ্ছে দেশে লকডাউন চলছে। তারপর আবার যানবাহন সব বন্ধ। এক সময় এখানকার পান দূরের বাজারগুলোতো বেশ চাহিদা ছিল৷ চলমান লকডাউনের কারণে মানুষজন যেমন বাজার-হাটে আসতে পারছে না, আর মানুষ যদি বাজারে না আসে তাহলে কিভাবে খাবে? এর ওপর অনেকে পানের দোকানপাট খুলতে পারছে না। এজন্য পানের চাহিদা না থাকায় দাম কমছে। তাছাড়া এসব পান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হতো। গাড়ি বন্ধ থাকায় পাইকার যেমন আসতে পারছে না, তেমনি এসব পান পাঠানো যাচ্ছে না। এছাড়া এখন সব পানের বরজে নতুন পান উঠছে। এতে পানের দাম দিন দিন কমতির দিকে। আর এ সময় নতুন পানের দাম কিছুটা কম থাকে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান দৈনিক সকালের সময়কে বলেন, করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মাঝে সরকারি নির্দেশনা মোতাবেক পানের দোকান বন্ধ থাকার কথা। তার পরেও পান যেহেতু কাঁচাপণ্য সেহেতু মানবিক দিক বিবেচনা করে আমরা সেদিকে নজর দিচ্ছি না। তারা চালাচ্ছে ঠিক আছে, তবে সেটি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ও বিকেলের মধ্যেই সবকিছু যেন তারা বন্ধ করে দেয় এটি নিশ্চিত করতে হবে। সেই সাথে পানচাষিদের সুযোগ-সুবিদার ব্যাপারে আমরা সুদৃষ্টি রাখব।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ