ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

স্বাধীনতা দিবসে সিএমপির বিশেষ ব্যবস্থা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ১২:৩১
 ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুন্দর এবং  সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে  বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ।
 
এ  উপলক্ষে আগামী ২৬ মার্চ (রবিবার) সরকারিভাবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে অর্পণ করা হবে পুষ্পস্তবক। 
 
ভোর ৫ টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট এবং নিউ মার্কেট থেকে আমতল রোড সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে । তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস ( রাইফেল ক্লাব) হয়ে আমতল পর্যন্ত থাকবে একমুখী চলাচল।
নিউমার্কেট, আমতল ও তিনপুল মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহনগুলোকে দেওয়া হবে বিকল্প রাস্তা । 
 
 স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সকল ব্যক্তিবর্গ ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ ডিসি হিল-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) হয়ে, রাইফেল ক্লাব ও আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এছাড়াও অন্যদিক থেকে আগত গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট ও তিনপুল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সংযুক্ত রুট ম্যাপে প্রদর্শিত পার্কিং স্থানে গাড়ি পার্ক করবেন।  
অনুষ্ঠানস্থলে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ আমতল থেকে পায়ে হেঁটে স্মৃতিসৌধে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ) এসে পুষ্পস্তবক অর্পণপূর্বক পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবিলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন। অন্যান্য ব্যক্তিবর্গ প্রত্যাবর্তনকালে স্ব-স্ব গাড়ির পার্কিংস্থলে গিয়ে যানবাহন চলাচলের  জন্য ব্যবহার করবেন উম্মুক্ত  সুবিধাজনক সড়ক ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা