ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির কোটিপতি নেতাদের মানুষের পাশে দেখা যায় না- আ জ ম নাছির


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ১:২৯
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুর্যোগ দুর্বিপাক বা নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে সাধারণ মানুষের সেবা করা প্রত্যেক রাজনৈতিক নেতাকর্মীর নৈতিক ও সামাজিক দায়িত্ব । কিন্তু চট্টগ্রামে বিএনপির অনেক প্রথিতযশা কোটিপতি নেতৃবৃন্দ রয়েছেন যাদেরকে জনসেবায় দেখা যায় না।
 
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী একজন শিল্পপতি, শতশত কোটি টাকার মালিক। তিনি চাইলে অনেক কিছু করতে পারেন। আমার জানামতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান শত কোটি টাকার মালিক। নাসিরাবাদ শিল্প এলাকায়, নগরীর অনেক স্থানে উনার ভূসম্পত্তি রয়েছে। কিন্তু জনসেবায় উনাকেও দেখা যায় না। আমার প্রশ্ন , জনগণকে কাছে না রেখে, জনগনের সেবা না করে বিএনপি কোন রাজনীতির চর্চা করছে? 
 
পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৫ নং বাগমণিরাম ওয়ার্ডের জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (২৫ মার্চ) সকালে কাজির দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৫০০ জন এলাকার সাধারণ মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
 
বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও শিশির দের সঞ্চালনায় অনুষ্ঠানে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু,, বাগমণিরাম ওয়ার্ড সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড: সাজ্জাদুর রহমান বাচ্চু, ওয়ার্ডের ক ইউনিটের সভাপতি মোহাম্মদ শাহজাহান, খ ইউনিটের সাধারণ সম্পাদক আহমুদুল হক আনোয়ার, সরদার আব্দুল জলিল ও সেকান্দর কবিরসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা

নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু