সীতাকুণ্ডে বিএন্ডএফ কেয়ারের রমজান উপলক্ষে ব্যতিক্রমি উদ্যােগ
সীতাকুণ্ডে চ্যারিটি অর্গানাইজেশন বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে এডভোকেট মহিউদ্দীন চৌধুরীর আর্থিক সহযোগিতায়, সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবারের মাঝে পবিত্র রমজানের ব্যতিক্রম উপহার প্রদান করা হয়।
শুক্রবার (২৪ মার্চ) বিকালে মুরাদপুর ইউনিয়নের পেশকার পাড়ায় তার নিজ বাসভবনে প্রায় শতাধিক পরিবারের মাঝে ডিম বিতরণ করা হয়। সদস্য ভেদে প্রতিটি পরিবারকে জন প্রতি ৩০ টি করে ডিম বিতরণ করা হয়। এতে করে হতদ্ররিদ পরিবারগুলো রমজান মাস জুড়ে আমিষের চাহিদা পূরনের ভূমিকা রাখবে।
এসময় বিএন্ডএফ কেয়ারের অন্যতম সমন্বয়ক ও চ্যারিটির চেয়ারম্যানের মুখপাত্র আশ্রাফুল আলম ভূঁইয়া বলেন, সমাজের অসহায় ও বিপন্ন মানুষের সেবা করাকে আমরা ইবাদত মনে করি৷ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ মাছ-মাংস খেয়ে পুষ্টির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে তাই নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, এবং ডিমের মত একটা পুষ্টিকর খাদ্য এবার রমজানের ইফতার সামগ্রী বিতরণ এর অংশ হিসেবে প্রদান করেছি।একটি ডিমে অ্যানার্জি থাকে ১৪৩ ক্যালোরি। আর কার্বোহাইড্রেট থাকে ০.৭২ গ্রাম মতো। প্রোটিন থাকে ১২.৫৬ গ্রাম, ফ্যাট থাকে ৯.৫১ গ্রাম। এছাড়া ফসফরাস থাকে ১৯৮ মিলিগ্রাম, পটাশিয়াম ১৩৮ মিলিগ্রাম, জিঙ্ক থাকে ১.২৯ মিলিগ্রাম।
ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট, আয়রন ও ভিটামিন। শিশুর দৈহিক বৃদ্ধি, হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর। ডিমে আরও আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে। আর কুসুমে থাকা ভিটামিন ডি, হাড়ের জন্য ভালো। আমরা প্রতিটি পরিবারকে পরিবারের সদস্য হিসেব করে পুরো রমজান মাস জুড়েই দৈনিক একটা করে ডিম খাওয়ার মত পর্যাপ্ত ডিম দিয়েছি। আমাদের ব্যতিক্রমী এই উদ্যোগে মানুষের মাঝে অনেক উদ্দীপনা দেখা গেছে,আলহামদুলিল্লাহ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
Link Copied