এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন
বাগেরহাটের মোড়েলগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেছেন, এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চাই। জন্ম নিবন্ধন সংশোধন, ভূমি কর আদায়ে রেজিস্ট্রেশনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবেই প্রয়োজন। কর্মময় জীবনে সকলেরই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমীরাই উন্নত শিখরে পৌঁছতে পারে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোড়েলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা তিনি বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, প্রেসক্লাব সভাপতি একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিনিধি মশিউর রহমান মাসুম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জন্মভূমি প্রতিনিধি মো. জামাল শরীফ, ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, সংবাদ প্রতিনিধি গনেশ পাল, জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, কালের কন্ঠ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, স্পন্দন প্রতিনিধি হেমায়েত হোসেন হিমু, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শাহ আলম তালুকদার, ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম পলাশ শরীফ, দৈনিক লাখোকণ্ঠ/যায়যায়দিন প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম কবির।
এমএসএম / জামান
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’