মুক্তিযুদ্ধের চেতানায় শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এম এ রহিম
চট্টগ্রামের পটিয়া চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যাগে আয়োজিত স্বাধীনতা দিবস এর আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ রহিম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ পাকিস্তানি শোষকেরব বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে লাল সবুজের পতাকাকে চিনিয়ে এনে বাংলাদেশ কে স্বাধীন করেছেন,মহান মুক্তি যোদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২৬ মার্চ সকাল এগারোটায় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি এম এ রহিম উপরোক্ত বক্তব্য প্রদান করেন। বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা উত্তোলন,বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিচালনা কমিটির সহ সভাপতি নমিতা চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চক্রবর্ত্তী পরিচলনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বেলাল, কামরুন নাহার,শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা বেগম, মুগ্ধা দাশ,সিমলা রাণি দে,সমর কান্তি দাশ, বিউটি রানি চৌধুরী, ফারজানা জাফর, সুমি মজুমদার, উর্মি চৌধুরী, টুম্পা বড়ুয়া, মোহাম্মদ নগর অনির্বাণ ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নাছির উদ্দীন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, আনোয়ার হোসেন মধু, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান রাব্বি প্রমুখ।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা
নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু