নিকট আত্মীয়-স্বজনকে যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করার আহ্বান
'যাকাতের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা আমাদের অর্জিত আয়ের একটি অংশ সমাজের সুবিধাবঞ্চিত লোকদের মাঝে বিতরণ করি। এক্ষেত্রে প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে গরীব প্রতিবেশী কিংবা নিকট আত্মীয়-স্বজনকে যাকাতের মাধ্যমে স্বাবলম্বী করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন।
এফবিসিসিআই এর সাধারণ পরিষদ সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এর ইফতার ও দোয়া মাহফিল রাজধানীর হোটেল সোনারগাও-এ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে এফবিসিসিআইর সাধারাণ পরিষদের সদস্যসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন।
স্বগত বক্তব্যে এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু রমজানের নিত্য পণ্য থেকে অতি মুনাফা অর্জনের মানসিকতা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এসময় বাংলাদেশ বিজনেস সামিট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এরপর দেশের ব্যবসায়ী নেতারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন। ইফতার মাহফিলে এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সহ-সভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, এফবিসিসিআই এর পরিচালকবৃন্দ, সাধারণ পরিষদ সদস্য, এবং ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক