ফরিদপুরে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯ জন মারা গেছেন। এরমধ্যে পজিটিভ ৫ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে ২৪৭ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। প্রতিনিয়ত হাসপাতালে রোগীর চাপে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৪৮টি নমুনা সংগ্রহ করে নতুন শনাক্ত হয়েছে ১৫৬ জন। শনাক্তের হার ৪৮.০৬%। ফরিদপুরে এ পর্যন্ত ১৭ হাজার ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সরকারি হিসাবে ৩৬২ জন মারা গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছে ১৫৬ জন। সকলে সাস্থ্যবিধি ঠিকমতো পালন করলে আক্রান্ত ও মৃত্যুর হার কমে আসবে।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied