রাজধানীতে ৪৪ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির (৩২), মো. সাইফুদ্দিন (৩০) ও মো. কাউছার (২৮)।
মঙ্গলবার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাতে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপের পেছনের ডালায় বোঝাইকৃত খালি ক্যারেটের ভেতর থেকে ৪৪ কেজি গাঁজা জব্দ করে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।
এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৬ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
প্রীতি / প্রীতি
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ