আশুলিয়ায় শ্রমিক ছাটাইকে কেন্দ্র করে সংর্ঘষ
আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় শ্রমিকদের সাথে মালিকপক্ষের কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। সকাল আট টার সময় আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশান ফোরাম লিমিটেড কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় কারখানার সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন অপ্রীকিতর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার শ্রমিক ও মালিক পক্ষের কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সাধারণ শ্রমিকরা বলেন কোন কারণ বশত যদি শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে ২/৪ মিনিট দেরী হয় তাহলেই শ্রমিকদের উপর নির্যাতন করা হয়। বিনা কারণে শ্রমিক ছাটাই করা হয়। অপর দিকে ফ্যাশন ফোরামের জি এম এডমিন (অবঃ)লেঃ কর্ণেল জুলফিকার আলী বলেন গতকাল বুধবার কারখানার চার জন শ্রমিককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমস্ত পাওনাদি বুঝিয়ে দিয়ে ছাঁটাই করা হয়। এঘটনায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে তখন কারখানার কর্মকর্তাদের সাথে তর্ক বির্তক হয়। এক পর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে কারখানার কতৃপক্ষের লোকজনকে মারপিট করে আহত করে। এতে কারখানার কর্মকর্তা ও শ্রমিকসহ আহত হয় অন্তত ৫০ জন আশুলিয়ার জামগড়াস্থ নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে চিকিৎসাধিন ঐ কারখানার ডেপুটি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন তাকে শ্রমিকরা মারপিট করে তার পকেট থেকে নগদ টাকা ও একটি দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সকাল থেকে এ ঘটনায় কারখানার সামনে থমথমে অবস্থান বিরাজ করায় শিল্প পুলিশের ক্যাম্প থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার