শান্তিগঞ্জে করোনা ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বেড়েছে
করোনার তৃতীয় ঢেউ মোকাবেলাসহ এর বিস্তার রোধে গণমানুষকে সচেতন করতে এবং সেই সাথে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের থাবা থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় পুলিশ বাহিনী এবং স্বাস্থ্য বিভাগ সমানে পরিশ্রম করে যাচ্ছে।
করোনায় দেশে শনাক্ত ও মৃত্যুর হার প্রতিদিন ঊর্ধ্বমুখী। সঙ্গত কারণে শান্তিগঞ্জেও একই অবস্থা বিরাজ করছে। তবে চলমান প্রেক্ষাপটে উপজেলার অধিকাংশ মানুষ স্বতঃস্ফূর্ত করোনার টিকা নিতে পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভিড় করছেন। তবে তাদের মধ্যে অধিকাংশই পুরুষ৷ টিকা নিতে নারীদের উপস্থিতি কম।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, দেশে করোনার ভ্যাকসিন আসার পর থেকে এই উপজেলায় প্রথম ধাপে টিকাদান কর্মসূচি শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার টিকা দিয়ে। এরমধ্যে উপজেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৫৫৭ জন এবং দ্বিতীয় ডোজ ২ হাজার ২৩২ জন। প্রথম ধাপের টিকাদান কর্মসূচি শেষ হয় গত ৩০ মে। সে সময় প্রথম ধাপের টিকা নিতে মানুষকে তেমন উৎসাহী হতে দেখা না গেলেও এবারের প্রেক্ষাপটে টিকা গ্রহণে যথেষ্ট আগ্রহ বেড়েছে। গত ১২ জুলাই দ্বিতীয় ধাপের প্রথম ডোজের টিকাদান শুরু করা হয় এবং এ পর্যন্ত ১ হাজার ৩০৪ জন টিকা নিয়েছেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, আমার উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৭৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। এখন দিন থেকে টিকা নিতে জনসাধারণের মধ্যে আগ্রহ বাড়ছে। যত দিন যাচ্ছে টিকা কেন্দ্রে ভিড় আগের চেয়ে অনেক বেশি হচ্ছে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied