মুন্সিগঞ্জে ভূল চিকিৎসার অভিযোগ কামাল ডেন্টালের বিরুদ্ধে
মুন্সিগঞ্জে ভূল চিকিৎসার অভিযোগ ওঠেছে কামাল ডিজিটাল ডেন্টালের বিরুদ্ধে। মুন্সিগঞ্জ সদরের সিপাহিপাড়া অধীনস্ত বেসরকারি ক্লিনিক কামাল ডিজিটাল ডেন্টালে চিকিৎসা নিতে আসেন সাফোয়ান আহম্মেদ ( ১৫) নামে এক শিশু। এ নিয়ে গত ২৯ মার্চ বুধবার শিশুটির পরিবার জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন।
জেলা সিভিল সার্জন সুত্রে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।অভিযোগ সুত্রে জানা যায় , চিকিৎসা নিতে আসা শিশুটির মা লামিয়া আক্তার জানান , আমার নাবালক শিশু সাফোয়ান দীঘর্দিন দাতের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসার জন্য আমার ছেলেকে সিপাহিপাড়া এলাকা অধীনস্ত কামাল ডিজিটাল ডেন্টালে নিয়ে আসি।
ডেন্টাল চিকিৎসক ডা. কামাল কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমার ছেলের বাম চোয়ালের একটি দাত ফেলে দেয়। যা সম্পূন অনৈতিক ও ভূল চিকিৎসা বটে। যার কারনে দাত ফেলে দেওয়া স্থান থেকে অনবরত রক্ত পড়া শুরু হতে থাকে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা ডেন্টাল কলেজে আমার শিশুকে চিকিৎসা দেওয়ার পর বুজতে পেরেছি সেখানে ভুল চিকিৎসা হয়েছে। অতিরিক্ত টাকার লোভে কথিত ডা. কামাল এই কাজটি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ডা. কামাল জানান , আমি এ ধরনের কোন চিকিৎসা করিনি। চিকিৎসা করেছেন ডা. মনিরুজ্জামান।
সুত্রে জানা যায় , কথিত ডা. মনিরুজ্জামানের নিজের কোন সাটিফিকেট বা যোগ্যতা নেই। অন্যের সিল নকল করে চালিয়ে যাচ্ছেন চিকিৎসার নামে ব্যবসা। প্রতারিত হচ্ছেন সেবাগ্রহীতারা। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
এ বিষয়ে অভিযুক্ত ডা. মনিরুজ্জামানের সাথে যোগাযোগ চেস্টা করেও তাকে পাওয়া যায় নি।
তবে জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম বলেন ,
সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম জানিয়েছেন, বিষয়টি আমি অবগত নই। তবে অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied