ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদান


বাবুল হৃদয় photo বাবুল হৃদয়
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ৩:২৪

পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার ২০২২’ সম্মাননা প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । অর্থনৈতিক সাফল্য ও শিক্ষা চাকরিসহ পাঁচ ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য সফল জননী নারী হিসেবে পাঁচজনকে দেওয়া হয় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পুরস্কার। পুরস্কারপ্রাপ্তরা হলেন আলেয়া বেগম, কেয়া ইসলাম, জামেলা খাতুন, সন্ধ্যা রানী দাস ও সনু রানী দাস। 

ডিজিটাল বাংলাদেশের সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগাতে প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী নারীদের সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টিতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।

জয়িতারা আজ নিজ যোগ্যতায় পুষ্পিত, পল্লবিত, বিকশিত মন্তব্য করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে কার্যকর আইনগত মডেল ও পরিকল্পনা গ্রহণ করেছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। অসংখ্য প্রতিভাসম্পন্ন নারী পরিবারের সার্বিক দায়িত্ব পালন করেও সমাজ এবং দেশ গঠনে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন।’

তিনি বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে কার্যকর আইনগত মডেল ও পরিকল্পনা গ্রহণ করেছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। অসংখ্য প্রতিভাসম্পন্ন নারী পরিবারের সার্বিক দায়িত্ব পালন করেও সমাজ ও দেশ গঠনে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন।’

স্পিকার আরও বলেন, ’নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশীয় অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। যথাযথ সুযোগ দিলে নারীরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক স্টেফান লিলার বক্তব্য রাখেন।

 

nishat / nishat

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান