মুন্সিগঞ্জে পৃথক অভিযানে অবৈধ জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ , জরিমানা
নৌ-পুলিশ নারায়নগঞ্জ অঞ্চলের সহকারি পুলিশ মো. হেলাল উদ্দিনের নির্রদেশনায় মুন্সিগঞ্জে পৃথক পৃথক অভিযানে অবৈধ জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ করেছে নৌপুলিশ ফাড়ির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরেপাড় মৎস আড়তে অভিযান চালায় চর আব্দুল্লাপুর নৌপুলিশ ফাড়ির সদস্যরা। নেতৃত্ব দেন ফাড়ির ইনচার্জ মো. হাসনাত জামান।
অভিযানে দুই মৎস আড়ত থেকে ৩৯ মণ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য চার লক্ষ আটষট্রি হাজার টাকা। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মৎস আড়তকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ এস এম আব্দুস সোবহান সহ সঙ্গীয় ফোরসের সমন্বয় অভিযানে সদরের মীরাপাড়া এলাকা থেকে এক হাজার দশ কেজি অবৈধ জাটকা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য পাচ লক্ষ পাচ হাজার টাকা ।
সেই সাথে আজ রবিবার ভোর ৫ টার দিকে রিকাবিবাজার এলাকা থেকে জব্দ করা হয় ২১০ কেজি অবৈধ পাঙ্গাসের পোনা। যার আনুমানিক বাজার মুল্য চুরাশি হাজার টাকা। জব্দকৃত এসব মাছ মৎস করমকরতার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদরাসার মাঝে বিতরন করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার