কোটালি মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ
চুয়াডাঙ্গার কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে ভুয়া স্বাক্ষর করে নিয়োগ বাণিজ্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সদস্যরা। বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমলোচনা। ঘঠনাটি জানাজানি হলে সভাপতি ও প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার কোটালি মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, পরিছন্নকর্মী ও আয়া পদে অনিয়ম করে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে নিয়োগ বাণিজ্য বন্ধে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী।
করোনায় যখন সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক যোগাযোগ অনেকটা বন্ধ সে সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের অপচেষ্টা চালানোর অভিযোগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী এ পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বচ্ছ প্রক্রিয়ায় মেধাভিত্তিক নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে।
ম্যানেজিং কমিটির ৪ সদস্যের স্বাক্ষরিত অভিযোগে জানা গেছে, এ বিদ্যালয়ে অফিস সহায়ক, পরিছন্নকর্মী ও আয়া পদে মাসখানেক পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা ম্যানেজিং কমিটির ৪ সদস্য জানেন না। আর এ বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৩ জন আবেদন করেন এবং গত ১৯ জুলাই ৫ সদস্যবিশিষ্ট নিয়োগ কমিটি সমন্বয়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হয়।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য হাসান আলী জানান,কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের পর থেকে বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয় কিন্তু কোনো মিটিংয়ে আমাদের ডাকা হয় না। সম্প্রতি যে তিনজনকে নিয়োগ দিয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না। তিনি আরো অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক মিন্টু ও সভাপতি ইছাহক আলীর যোগসাজশে এসব কার্যক্রম হয়।
আরেক সদস্য আজিজুল হাকিম জানান, সম্প্রতি যে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে এ বিষয়ে আমাকে অবহিত করেনি এবং কোনো আলোচনা ছাড়াই প্রধান শিক্ষক ও সভাপতি তিনজনকে নিয়োগ দিয়েছেন। তবে ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলোচনা বাদে কিভাবে নিয়োগ দিয়েছে আর সেটা কিভাবে সম্ভব এ বিষয়ে আমি কিছুই জানি না।
ম্যানেজিং কমিটির আরেক সদস্য ইলিয়াস হোসেন জানান, গত ১৯ জুলাই আমি বাড়িতে বসেছিলাম। সকালের দিকে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক মিন্টু আমাদের বাড়িতে এসে বল্লো করোনাকালীন সময়ে কমিটির মিটিং করা সম্ভব হচ্ছে না, আমাদের বেতন হচ্ছে না এবং সাইকেলস্ট্যান্ড তৈরি করার বিষয়ে একটি স্বাক্ষর লাগবে, স্বাক্ষরটা করে দাও। আমি স্যারের কথায় বিশ্বাস করে স্বক্ষর করে দিয়েছি। পরে শুনতে পাচ্ছি আমার স্বাক্ষর নিয়ে নিয়োগ দেয়া হয়েছে। যে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না। এ ব্যাপারে আমি কোনো স্বাক্ষরও করিনি।
এবিষয়ে আরেক সমস্য বলেন, নিয়োগের বিষয়ে আমি কিছুই জানি না। সদস্য কাশেম আলী এ বিষয়ে সাংবাদিকদের কাছে কিছুই বলবেন না বলে জানিয়েছেন।
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষকের সাথে প্রথমে বিদ্যালয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও বিদ্যালয়টি দুদিন বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে বলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় যার কারণে প্রধান শিক্ষকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ইছাহক আলীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে বাড়িতে গেলে তাকে বাড়ি পাওয়া যায়নি বলে সভাপতির বক্তব্য নেয়া সম্ভব হইনি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা্ জানান, কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির স্বাক্ষরিত নিয়োগ সংক্রান্ত ও নিয়োগ পরীক্ষার বিষয়ে আমাকে একটি চিঠি দেয়া হয়েছিল, যার পরীক্ষার তারিখ ছিল ১৯ জুলাই। তবে যথাসময়ে ৫ সদস্যবিশিষ্ট নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত থেকে ১৩ জন আবেদিত সকলের উপস্থিতিতে পরীক্ষা নেয়া হয়েছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ম্যানেজিং কমেটির অনুমোদনসাপেক্ষে তারা নিয়োগপত্র পাবে।
এদিকে কমিটির সদস্যদের অনুমতি ছাড়া নিয়োগ অবৈধ বলে দাবি করছেন কমিটির কয়েকজন সদস্য। তাদের দাবি, সভাপতি ও প্রধান শিক্ষক অনিয়ম করে যে নিয়োগ বানিণিয করেছেন তার সুষ্ঠু তদন্ত করা হোক এবং মেধাভিত্তিক নিয়োগ দেয়া হোক। সেই সাথে অনিয়ম করে নিয়োগ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান তারা।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর