ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ইফতার মাহফিল


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-৪-২০২৩ রাত ১০:৩৩
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা (জাসাস)এর ঢাকা মহানগর উত্তর ৪ ই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে সিটি গার্ডেন চাইনিজ রেস্তোরাঁয় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। 
 
এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ আযম খান ,ভাইস চেয়ারম্যান, বিএনপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাজধানীর গুলিস্তান বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের প্রতি বিশেষ দোয়া করেন এবং এই অগ্নিকাণ্ডের সঠিক জাতীয় পর্যায়ে কমিটি গঠন করে তদন্তের ভিত্তিতে সঠিক কারণ উদঘাটন করে জনগণের সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও আহবায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের আন্দোলনের ফলে কেবল মাত্র ইভিএম বাতিল হয়েছে সামনে কঠোর আন্দোলন আসছে এই আন্দোলনে জনগণকে সাথে নিয়ে এ সরকারকে হটিয়ে তত্ত্ববোধক সরকারও নির্ধারিত হবে।
 
আমিনুল হক, সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশন কে কেন্দ্র করে আন্দোলনের ফসল হিসেবে বর্তমান ইলেকশন কমিশনের গতকালের বক্তব্যে ইভিএম এর পরিবর্তে ব্যালাটে নির্বাচন হবে। ইলেকশন কমিশনারের সিদ্ধান্তই বিএনপি'র বিজয় নির্ধারণ হয়েছে। 
 
এ সময় আরও বক্তব্য রাখেন জনাব,জাকির হোসেন রোকন, সদস্য সচিব, জাসাস কেন্দ্রীয় কমিটি।শরীফুল ইসলাম স্বপন, আহবায়ক, জাসাস-ঢাকা মহানগর উত্তর। বক্তব্য শেষে বিএনপি এর প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,এবং তারেক রহমানের প্রতি বিশেষ মোনাজাত ও দোয়া করে শেষ করেন। সঞ্চালক: ছিলেন আনোয়ার হোসেন আনু,সদস্য সচিব, জাসাস-ঢাকা মহানগর উত্তর,জাহাঙ্গীর আলম মিন্টু, যুগ্ম আহবায়ক, জাসাস ঢাকা মহানগর উত্তর ইফতার মাহফিল উদযাপন কমিটি এডভোকেট রাফিজা আলম লাকী, যুগ্ম আহবায়ক, জাসাস ঢাকা মহানগর উত্তর । আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর এর থানার নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুরের মাটি ও মানুষের বিএনপির নেতা জামাল হোসেন টুয়েল।

এমএসএম / এমএসএম

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে