ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে শক্তি ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ১২:২১

সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জে শক্তি ফাউন্ডেশনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে শক্তি ফাউন্ডেশন (মুন্সিগঞ্জ) “র আয়োজনে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় ৫ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। শক্তি ফাউন্ডেশনের নানাবিধ কার্যক্রমে খুশি হয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

তথ্য সুত্রে জানা যায় , ১৯৯২ সালে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোকেডিট রেগুলেটরী অথরিটি , এনজিও বিষয়ক বুরো ( প্রধানমন্ত্রীর কার্যলয় ) এবং যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমুহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সারা বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস , ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা সুরক্ষা , নারীর ক্ষমতায়ন , জলবায়ু পরিবর্তন , আর্থ - সামাজিক উন্নয়ন , উদ্ধোক্তা তৈরি, প্রশিক্ষনসহ  ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

বৃক্ষ রোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি কমিশনার মো. শামিম মিয়া , সহকারি কমিশনার আহম্মেদ মোফাচ্ছের , শক্তি ফাউন্ডেশন মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম পরিচালক কামরুল হাসান , সহকারি পরিচালক (হেলথ) প্রোগ্রামার ফাতেমা চৌধুরী , মুন্সিগঞ্জ রিজিওন (হেড) মো. মিজানুর রহমান , এরিয়া সুপারভাইজার নির্মল জয়ধর সহ শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান