রাজধানীর মোহাম্মদপুরে ভূমি দস্যুর বিরুদ্ধে মানববন্ধন
আজ বুধবার ৫ এপ্রিল বেলা ১১ টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে ভূমি দস্যু, চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ী,সাবেক ছাত্রদল নেতা শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তার সন্ত্রাসী বাহিনীর লুটপাট ও অত্যাচারের বিরুদ্ধে মোহাম্মদ পুর বাসি মানববন্ধন করে । এতে প্রায় একশ লোক অংশগ্রহণ করেন। তাদের দাবি সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুর চাই।
স্থানীয় দের অভিযোগ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ৯০ দশকের শুরু থেকেই মোহাম্মদপুর সহ সারা ঢাকা শহরে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। মোহাম্মদপুরে বাবুল, নাসের ইকবাল, সাব্বির,কমিশনার রাজু সহ আরও অনেক হত্যাকান্ড সংগঠিত হয় এই হেলাল বাহিনীর দ্বারা, আসেপাশের জমি দখলের ব্যাপারেও তাদের জুড়ি মেলা ভার।
একজন ভুক্তভোগী মোঃ সুমন মিয়া বলেন নিজের কষ্টের টাকা দিয়া জমি কিনছি, এহন সন্ত্রাসীগো হাতে সকালে একবার মাইর খাই আর বিকালে একবার দৌড়ানি খাই, একবার পিস্তল দিয়া দৌড়ানি দেয়, আরেকবার বোম মারে। পুলিশের কাছে গেছি, পুলিশ আমারে সান্তনা দেয় আর ঐদিক দিয়া ওরা আমার বাসায় ভাংচুর করে। এহন আমি কি করুম। তাই দেশের মানুষের কাছে বিচার চাইতে এই মানববন্ধন করি। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে এই মানববন্ধন।
আরেকজন ভুক্তভোগী মোসাঃ আরজুদা বেগম ভয়ে ভয়ে বলেন, আমাদের বাব দাদার সম্পত্তি, পিচ্চি হেলালের বাহিনীর দখলের চেষ্টা চালায় দেশের মানুষদের জানানোর জন্য মানববন্ধনে অংশগ্রহণ করি। আমরা সন্ত্রাস ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে চাই।
অন্যানো ভুক্তভোগীরা বলেন,পিচ্চি হেলালের নির্দেশ মফিজ উদ্দিন মফি, তেরেনাম বাবু, জাহিদ মোড়ল, লালা, হেলালের আপন বড়ভাই দিপু এদের নেতৃত্বে আমাদের জমি আত্মসাৎ করতে চায়। আমরা মামলা করেছি। কিন্তু ফল পাই নাই। এজন্য আজ মানববন্ধন করে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাঁচান।
এমএসএম / এমএসএম
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল
বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ
কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি
গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ
মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত
বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য
আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার
সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ
মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার
স্বাচিপের আজীবন সদস্য হয়েও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
বাংলাদেশ সাংবাদিক সংস্থা বসাস এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied