ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে পুরাতন মালামাল বিক্রয়ে অনিয়ম


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৫-৪-২০২৩ বিকাল ৫:৫১
রাজধানী মোহাম্মদপুর ইকবাল রোড অবস্থিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের পুরাতন ব্যবহৃত কাগজ, নষ্ট ইলেকট্রিক ও স্যানেটারি মালামাল ও নষ্ট কাঠের মালামাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ বিক্রয় কমিটির বিরুদ্ধে। এই স্কুল এন্ড কলেজটি ট্রাস্টি বোর্ডের সম্পত্তি বলে সূত্রে জানা যায় কিন্তু এই অনিয়ম কেনো এমন প্রশ্ন করেন অনেকেই। 
 
পুরাতন মালামাল টেন্ডারে কয়েকজন অংশগ্রহণকারী/অভিযোগকারী জানান, বিক্রয় কমিটির কিছু অসাধু কর্মকর্তা, বিক্রয় টেন্ডা্রে ৯০টি নষ্ট ফ্যান দেখিয়ে সর্বচ্চ দরদাতাকে ২২০টি নষ্ট ফ্যান এবং ১৫০০ কেজি পুরাতন ব্যবহৃত কাগজ দেখিয়ে ১০,০০০ কেজি পুরাতন ব্যবহৃত কাগজ দিয়েছে। যার জন্য সর্বচ্চ দরদাতার কোন লোকশান হবে না। এভাবে প্রায় ৪০ রকমের পুরাতন ব্যবহৃত মালামাল অনিয়মের মাধ্যমে বিক্রয় করছে। 
        
এ বিষয়ে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের অ্যাডমিন অফিসার ও বিক্রয় কমিটির প্রধান জনাব আল আমিন বলেন, আমরা সর্বোচ্চ দরদাতার নিকট মালামাল বিক্রয় করছি। যেমন নষ্ট ফ্যান আনুমানিক ১২০০ টাকা, পুরাতন ব্যবহৃত কাগজ আনুমানিক ৬০ টাকা কেজি ইত্যাদি।  
 
নষ্ট ফ্যান ১২০০ টাকা, পুরাতন ব্যবহৃত কাগজ ৬০ টাকা কেজি কি ভাবে বিক্রয় করলেন জানতে চাইলে তিনি কোন ‘সদুত্তর দিতে পারেনি।অন্যদিকে একজম শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে দূরব্যবহার করেন এবং সাংবাদিকরা যাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে ডুকতে না পারে সে জন্য সকল গেটে তালা লাগিয়ে দেয়। জনাব আল আমিন এর নিকট সর্বোচ্চ দরদাতার নাম, মোবাইল নং এবং প্রতিষ্ঠানের ঠিকানা চাইলে তিনি না দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে সাংবাদিকদের বিদায় করেন। 
এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার কোম্পানি সকালের সময় কে বলেন,পুরাতন মালামাল সঠিক মূল্যে বিক্রি হলে তাতে তো, স্কুক কর্তৃপক্ষই লাভবান হবে কিন্তু এতো লুকোচুরি কেনো? একটি পুরাতন ফ্যান বাজার মূল্য ৪০০ থেকে ৫০০ টাকা সেখানে টেন্ডার পাওয়া ব্যক্তি প্রতি পিছ ফ্যান ক্রয় করেছেন ১২/১৩ শত টাকা দিয়ে,এটা কি করে সম্ভব?  নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা অনিয়ম রয়েছে তাই কর্তৃপক্ষের যাচাই-বাছাই করা অতি জরুরী বলে মনে করি। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন