ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে স্মার্ট ভিলেজ হিজলী প্রশিক্ষণের উদ্বোধন


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৫৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার স্মার্ট ভিলেজ হিজলী গ্রাম পরিদর্শন করলেন ঝিনাইদহ জেলার নবগত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।এসময় তিনি কৃষি অফিসের আয়োজনে বীজ নেট ও ঝরণা,প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দেশী মূরগী পালন ব্যাবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন সহ সমাজসেবা অফিসের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করার পাশাপাশি পিআইও অফিসের আয়োজনে হতদরিদ্রদের মাঝে ভিজিডি এর চাউল বিতরণ করলেন। 

বৃহস্পতিবার সকালে  হিজলী গ্রামে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক(নবগত) এসএম রফিকুল ইসলাম।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আরিফুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ (নবাগত) মোঃ আবু আজিফ,পৌরসভার মেয়র ফারুক হোসেন,কৃষি অফিসার হাফিজ হাসান, কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু। 

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান উপস্থিত ছিলেন। 

নবাগত জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম হিজলী গ্রামের নারী, পূরুষ ও যুবক যবতিদের সাথে কুশলাদি বিনিময়কালে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি রাতদিন পরিশ্রম করা সহ মেধা ও মননের বিকাশ সমৃদ্ধ স্মার্ট ভিলেজ হিজলী গ্রাম বিনির্মাণে  উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, কৃষি অফিসার হাফিজ হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমানকে সাধুবাদ জনান।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২