নড়াগাতীতে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চোরখালী এলাকায় অভিযান চালিয়ে মীনাক্ষী বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারীকে ৪ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াগাতী থানা পুলিশ । মিনাক্ষী বেগম চোরখালী আশ্রায়ন প্রকল্পের উজ্জল বিশ্বাসের স্ত্রী। চলতি বছরের জানুয়ারী মাসেও ওই নারী ২০০ গ্রাম গাঁজাসহ নড়াগাতী থানা পুলিশের হাতে আটক হয়েছিল।
পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত সাহার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের একটি দল চোরখালি আশ্রায়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মীনাক্ষী বেগমকে আটক করে।
এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ৩। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়