আসন্ন ঈদ উপলক্ষে জমজমাট ঈদ এর মার্কেট
রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। শুক্রবার ছুটির দিনে শপিংমল ও মার্কেটগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে করোনাভাইরাস পূর্ববর্তী সময়ের মতো দীর্ঘ ২ বছর পর এবারই জমে উঠেছে ঈদের বাজার।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্রই। এদিন বিশেষ করে দুপুরের পর থেকে ভিড় বেড়ে যায় অনেক বেশি।বিক্রেতারা বলছেন, রোজা প্রায় ১৫ শেষ হতে চলল, ঈদ এর আর বাকি মাত্র ১৫ দিন। সকলে পুরা দমে ঈদ এর কেনাকাটা সেরে ফেলতে ব্যাস্ততম সময় পার করছে। তার উপর সরকারি ছুটির দিন হওয়াতে ভিড় অন্যান্য দিনের চাইতে অনেক বেশী।
ক্রেতা টানতে নানা রকম আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো। এছাড়াও নিম্ন আয়ের মানুষেরা কেনাকাটা করছেন নিউমার্কেট ফুটপাত এর পাশাপাশি গাউসিয়া,চাদনি চক, প্রিয়াঙ্গন সহ এলিফ্যান্ট রোড এর বিপণী বিতান গুলো থেকে। এছাড়া নগরীর বেশকিছু বিপণিবিতানে সব ধরনের মানুষের জন্যই রয়েছে পণ্যের বিশাল সমারোহ। ব্যবসায়ীরা বলছেন, মহামারি করোনার জন্য গত দুই বছর সেভাবে বেচাবিক্রি করতে পারেননি তারা। সেই ক্ষতি পুষিয়ে নিতে ক্রেতা আকর্ষণে সব ধরনের চেষ্টাই তারা করছেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে পণ্যের প্রচারণা। শপিংমলগুলোতে বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। তবে এখনো প্রত্যাশিত সাড়া পাওয়া যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে এ অবস্থার জন্য দায়ী করছেন তারা। কিন্তু তারা হাল ছাড়তে রাজি নন। কয়েকদিনের মধ্যেই পুরোদমে বাজার জমবে বলে আশাবাদ বিক্রেতাদের। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেতন-ভাতা পরিশোধ শুরু করলেই মানুষ শপিংয়ে আসা শুরু করবে বলে মনে করছেন তারা।
জানতে চাইলে ইস্টার্ন মল্লিকার এন.আর হিজাব ফ্যাশনের স্বত্বাধিকারী মোঃ সজিব মিয়া দৈনিক সকালের সময়কে বলেন, করোনার ধাক্কার পরে এই ঈদে মার্কেট ফের জমবে এমন আশা করছি। কিন্তু এখনো সেভাবে বাজার জমে ওঠেনি। স্বাভাবিক সময়ের চেয়ে বেচাবিক্রি বেড়েছে। সেটা করোনা পূর্ববর্তী সময়ের বাজারের মতো হয়নি। তবে কয়েকদিনের মধ্যে ক্রেতা বাড়বে বলে আশা করা যায়।
শুক্রবার রাজধানীর নিউমার্কেটের বিভিন্ন দোকানগুলোতে ঘুরে দেখা যায়, রমজানের শুরু থেকেই নতুন নতুন বাহারি ডিজাইনের পোশাক, জুতা, কসমেটিকসামগ্রী বিক্রির সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। ছুটির দিন শুক্রবার হওয়াতে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। কেউ পণ্য কিনছেন। কেউ আবার ঘুরে দেখে পছন্দ করে রাখছেন। গরম বিবেচনায় রেখে সুতি পোশাকে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। চাঁদরাত পর্যন্ত শপিংমলগুলোতে চলবে এই কেনাকাটার উৎসব এমনটিই মনে করেন বিক্রেতারা।
ঈদ শপিং করতে আসা মোঃ নাসিম রেজা নামে এক ক্রেতা বলেন, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকার পাঞ্জাবিগুলোর দাম হাতের নাগালেই রয়েছে। এছাড়া ডিজাইনেও রয়েছে বৈচিত্র্য।ঈদ সামনে রেখে কেনাকাটা করতে গিয়ে নিউ মার্কেট গাউছিয়া, চাঁদনী চক এলাকার বিভিন্ন দোকান ঘুরেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জনাব ইয়াসির আরাফাত; তিনি স্ত্রীর জন্য থ্রি পিস, এক বছরের মেয়ের জন্য কিনেছেন ফ্রক।
তিনি বলেন, অনেক ঘুরে কিছু প্রয়োজনীয় পোশাক কিনলাম। ঈদ উপলক্ষে দাম একটু বেশি হলেও পণ্যের মান ভালো। অন্য বছরের তুলনায় ডিজাইনেও বৈচিত্র্য আছে।এই এলাকার ফুটপাতগুলোর মতো নিউ মার্কেট কমপ্লেক্সের ভেতরে চক্রাকার চত্বরগুলোতেও বসেছে বাহারি রঙের পোশাকের পসরা। শো-রুমগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। তবে নারী ক্রেতারা থ্রি পিস ও শাড়ির জন্য বেশি ছুটছেন চন্দ্রিমা মার্কেটের শো-রুমগুলোতে। সেখানে মানুষের ভিড়ে পুরো এলাকা যেন এক হয়ে আছে। তাতে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। বিক্রয়কর্মীরা জানান, সকাল থেকেই কেনাকাটার জন্য ভিড় করেছেন লোকজন। প্রতি বছর রমজানের মাঝামাঝি সময়ে ঈদের কেনাকাটা শুরু হলেও এবার রোজার শুরুতেই মার্কেট ও ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে।
পোশাকের পাশাপাশি ভিড় জমেছে জুতা এবং প্রসাধনীর দোকানেও। এসব দোকানে ব্যস্ত সময় পার করছেন বিক্রয়কর্মীরা। জুতার বিভিন্ন শো-রুমে গিয়ে দেখা যায়, নতুন জুতা দেখছেন সব বয়সী ক্রেতা।
নোয়াখালী থেকে আসা জহিরুল ইসলাম নামে একজন বলেন, গত দুই ঈদ সেভাবে উদযাপন করতে পারিনি। সেজন্য এবারের ঈদকে পানসে করতে চাই না। সেজন্যই রজমানের মাঝামাঝি শপিং করতে এসেছি। ঈদ এর মাঝামাঝি দিকেই নিজের ও আত্মীয়স্বজনের জন্য শপিং শেষ করতে চাই। কারণ শেষদিকে গিয়ে অনেক ভিড় হয়।এদিন বেশিরভাগ ক্রেতা ভিড় করেন দেশি পোশাক হাউজের শোরুমগুলোতে। বিভিন্ন শোরুমে নির্দিষ্ট পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা রয়েছে। এছাড়া বিকাশ ও বিভিন্ন ব্যাংকের কার্ডে রয়েছে ক্যাশ ব্যাক অফার।
মার্কেটের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে, ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউমার্কেট এলাকার পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান,নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সফিকুল গনি সাবু। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে গাউসিয়া শপিং মলের ঠিক সামনেই একটি পুলিশ নিরাপত্তা বুথ ডেস্ক ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এই সেবা চাঁদ রাত পর্যন্ত চলবে।
এমএসএম / এমএসএম
একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ঢাকা-১৮ আসনে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ
নতুন নোটে বান্ডেলপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকা জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর দনিয়াতে অনাথ ফাউন্ডেশন এর উদ্যোগে ১৫০০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ
ঢা.ম.উ বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর পক্ষ থেকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর কবির জন
রাজধানীতে চুয়াডাঙ্গা সাংবাদিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পুরো রোজার মাসে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বানিয়ে প্রশংসায় ভাসছে লালবাগের জান্নাত হোটেলের মালিক সিদ্দিক
মোহাম্মদপুরে ২৯নং ওয়ার্ডবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ
নূর এ মোহাম্মদ ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
বাংলাদেশের গার্মেন্টস খাতের বৈশ্বিক উদ্যোগে বাধা: সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তার অভিযোগ
কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না-মহানগর জামায়াত আমীর সেলিম উদ্দিন
৬৪ নং ওয়ার্ড পূর্ব কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল