ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, ফেসবুকে ছবি ভাইরাল


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ১:১১

টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে হয়ে হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হলে সবাই তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। গত বৃহস্পতিবার (২২ জুলাই) এমন এক বিয়ের ঘটনা ঘটেছে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামে। নয়াপাড়ার বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের পারিবারিক মতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে  যমজদের বিয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলে আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে, নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যজম মেয়ে ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন। গত বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিনে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়।

এ বিষয়ে যমজ বোনের ফুফাতো বোনের স্বামী মো. রবিউল ইসলাম রবি গণমাধ্যমকর্মীদের জানান, পারিবারিকভাবেই ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া যায়। মেয়েরাও মাস্টার্স শেষ করেছে আবার ছেলেরাও মাস্টার্স শেষ করে একটি কোম্পানিতে চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে কঠোর লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার