ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে মানবপাচার চক্রের সদস্য আটক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ১:২০

র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে একজন মানবপাচারকারী দলের সদস্য বিভিন্ন জেলা থেকে সহজ-সরল মেয়েদের মোটা অংকের বেতনের চাকরি দেয়াসহ টিকটক ভিডিওর মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুর যৌনপল্লীসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‍্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায় এবং  মঙ্গলবার (২৭ জুলাই) রাতে র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ওই মানব পাচারকারী একটি মেয়েসহ ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রথখোলা যৌনপল্লীর ভেতরে বিক্রির জন্য অবস্থান করছে।

 র‍্যাব-৮, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলমের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রথখোলা যৌনপল্লীর ভেতর অভিযান পরিচালনা করে মানবপাচারকারী চক্রের সদস্য  মো. আদল কাজী (৫০), পিতা মৃত ইমাম কাজী, সাং পূর্ব গঙ্গাবর্দী, থানা কোতোয়ালি, জেলা ফরিদপুরকে আটক করে। এ সময় আটককৃত আসামির হেফাজতে থাকা একজন ভিকটিম, একটি সিমকার্ডসহ একটি মোবাইল এবং নগদ ১২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।  

কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন। আমরা এসব অপরাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার আছি।

এমএসএম / জামান

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান