ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে আশ্রয়ণের ঘর ছাড়তে ইউপি চেয়ারম্যানের হুমকি


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৩:৪

মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহীনদের মুজিববর্ষ উপলক্ষে দেওয়া আশ্রয়ন প্রকল্পের ঘর ছেড়ে দিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ মৃধার বিরুদ্ধে। 

এ নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা উপকারভোগীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় , আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপে দেওয়া ৭৭ টি ঘর নির্মান করা হয় শিলই ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে।

তিন বছর ধরে সাতাত্তরটি পরিবার বসবাস করছে শিলই ইউনিয়ন আশ্রয়ন প্রকল্পে। সম্রতি এদের অনেকেরই আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটলে তারা একই এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেই ঘর থাকার জন্য প্রদান করে।

৭২ নং ঘরে থাকা প্রকৃত মালিক জুলহাস মিয়ার স্ত্রী রহিমা বেগম ( ৫৩) জানান , গত ৮ এপ্রিল শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ মৃধা সহ ২৫/৩০ জনের একটি গ্রুপ আশ্রয়ন প্রকল্পে এসে হামলা চালায়। চেয়ারম্যানের নির্দেশে লোহার হাতুরি দিয়ে আমার ঘরের তালা ভেঙ্গে ফেলে এবং আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ৭৬ নং ঘরে থাকা নুরজাহান ( ৫৫) জানান , চেয়ারম্যান পারভেজ মৃধার নির্দেশে তার লোক দিয়ে আমার ঘরের তালা ভেঙ্গে দেয়। মোট ৪০ টি পরিবারকে ঘর ছেড়ে দেওয়ার হুমকি দেন পারভেজ মৃধা। ভুক্তভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান আরো বলেন , কেউ বাধা দিলে মাথা ফাটিয়ে ফেলবা। এ ঘরে আমর লোকজন থাকবে। ষাটোর্ধ্ব নারীর অশ্রুসিক্ত নয়নে অভিযোগ, আমার স্বামি মারা গেছেন অনেক আগে। নাতী কে  নিয়ে ঘরে থাকি। চেয়ারম্যার এসে হুমকি দিয়ে গেছে । এখন আমরা কই যাব , কে আমাদের আশ্রয় দিবে। আমরা এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।

তবে অভিযোগ অস্বীকার করে শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ মৃধা জানান , আশ্রয়ন ঘরের প্রকৃত মালিক ব্যতিত অন্য কেউ থাকতে পারবে না। উপরের নির্দেশনায় আমিসহ পরিষদের সদস্য ও স্থানীয় তহসিলদারের উপস্থিতিতে তাদেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। কারো সাথে জোর জবরদস্তি করা হয়নি।

স্থানীয় সুত্রে জানা যায় , আশ্রয়ন প্রকল্পের সেই ঘরের বেশ কিছু ঘরের প্রকৃত মালিকদের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি ঘটলে তারা একই এলাকার ভূমিহীন ও গৃহহীনদেরকে স্থানীয় ইউপিদস্যদের সাথে কথা বলে ঘরে থাকতে দেন। সেই সুবাদে তারা নিজেদের টাকায় পানির লাইন ,ও বিদ্যুৎ বিল যথানিয়মে পরিশোধ করে আসছে। প্রকৃত মালিকদের অনেকে জানিয়েছেন , আমরা এখন কিছুটা স্বাবলম্বী হওয়ায় আমরা এই ঘরে আপাতত থাকছি না। যারা ভূমিহীন রয়েছে তাদের কে থাকতে দিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) স্নেহাশিষ দাস সকালের সময়কে বলেন ,ভুক্তভোগীরা এ বিষয়ে অভিযোগ করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে। তাছাড়া আশ্রয়ন ঘরের প্রকৃত যে মালিক সে ব্যতিত অন্য কেউ ঘরে থাকতে পারবে না। তবে স্বেচ্ছায় কেউ লিখিত দিলে আমরা বিষয়টি দেখবো।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান