পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপি'র অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র উদ্যোগে বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সহ ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে ১২ এপ্রিল (বুধবার) বিকেল সাড়ে ৩ টায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন রায়হানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বাদল (মেম্বার) ও যুবদল নেতা মোঃ ইব্রাহীম খলীল, বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, বর্তমানে দেশের দূর্নীতি প্রত্যেক এলাকায় ছড়িয়ে পড়েছে যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ জনগন খাদ্য দ্রব্য সহ যাবতীয় পণ্য ক্রয় করতে দূর্বল ও পরাধীন হয়ে পড়েছে, এভাবে সকল পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি হতে থাকলে দেশের সাধারণ জনগন না খেয়ে দিন কাটাতে হবে, একজন শ্রমিক বাবা পাড়ছেনা স্বাধীনভাবে কোন জিনিস ক্রয় করে তাদের সন্তানের মুখে তুলে দিতে, যেভাবে বিদ্যুৎ, গ্যাস সহ বিভিন্ন খাবার দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি চলছে তাতে দেশ ডিজিটাল ও স্মার্ট নয় দেশ দেউলিয়ার দিকে আগাচ্ছে।
তারা আরো বলেন যে বর্তমান সরকারের দূর্নীতি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে তাই এভাবে দেশ চালালে সরকার তার গদি ধরে রাখতে পারবে না, আমরা আমাদের যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে পুনরায় বিএনপি সরকার গঠনকরে দেশের সকল শ্রেণীর জনগণের মাঝে আবারো শান্তি শৃঙ্খল ফিরিয়ে আনবো যতক্ষণ না পর্যন্ত সরকার পতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত ১০ দফা দাবি সহ সকল প্রকার আন্দোলন চলবে।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন
নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক
Link Copied