ধামরাইয়ে ৬ জুয়াড়ি আটক
ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ সেট প্লেইং কার্ড ও জুয়া খেলার ৮ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার চোহাট গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩০), একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শিবলু আহমেদ (৩০), মৃত খালেক মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩২), মৃত তারা মোল্লার ছেলে শামীম মোল্লা (৩৫), বাঙ্গলা গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আবুল হাসান (৩২) এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চরবিলশা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রাকিব হাসান (৪০)।
কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, চৌহাট মধ্যপাড়া এলাকায় মোকসেদ আলীর খাবারের ঘরে কিছু অসাধু ব্যক্তি অবৈধ জুয়া খেলার আয়োজন করে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়ার আসর থেকে এক সেট প্লেইং কার্ড (তাস) ও জুয়া খেলার ৮ হাজার ৪২০ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়।
এ ব্যাপারে ধামরাইয়ের কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। জুয়াবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / জামান
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
Link Copied