ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাব-২ এর ছায়া তদন্তে হত্যা মামলার আসামি গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৩-৪-২০২৩ দুপুর ২:২৬
ব্রাহ্মণবাড়িয়া চাঞ্চল্যকর মোঃ পারভেজ মিয়া’কে ডাকাতিকালে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী’কে রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-২ 
 
২৮ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার, সরাইল থানা এলাকায় ডাকাতিকালে দেশিয় অস্ত্র দিয়ে মোঃ পারভেজ মিয়া (২২)কে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার মামলা নং-০১ তাং-০১/০৩/২০২৩ইং ধারাঃ ৪৫৭/৩৮০/৪১১/৩০২/৩৪ পেনাল কোড)। এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামীদের ধরতে র‌্যাব এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।   
 
এরই ধারাবাহিকতায় ১২ ই এপ্রিল সন্ধ্যায় র‌্যাব-২ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানীর খিলক্ষেত থানাধীন বটতলা এলাকায় উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী মোঃ সোহেল মিয়া (৩২) পিতা-মোঃ বাছির মিয়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ সোহেল মিয়া (৩২) কে আটক করে। আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে ডাকাত দলের একজন সদস্য। ধৃত আসামীসহ ডাকাত দলের অন্যান্য সহযোগীরা ডাকাতি করার সময় স্থানীয় লোকজনের বাঁধার সম্মূখীন হলে ভিকটিম পারভেজকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে। এছাড়াও আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব-২ এর সিনিয়র এএসপি ফজলু হক

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন