ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আদাবরে ছেলের হাতে বাবা খুন!


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৩-৪-২০২৩ রাত ৯:৫৭

রাজধানীর আদাবরে নুরুল আলম (৭৪) নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার অভিযোগে নিহতের ছেলে ইফতেখার আলম সুমনকে আটক করে জিজ্ঞেসাবাদ করছে থানা পুলিশ। আটক সুমন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে এখনো জানতে পারেনি আদাবর থানা পুলিশ। 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উক্ত বাড়ির কেয়ারটেকার বাড়ি ভাড়া নিতে এলে কেয়ারটেকার সঙ্গে খারাপ আচরণ করে সুমন। এক পর্যায় কেয়ারটেকারকে তলপেটে লাথি মারে এবং দাড়ি ধরে টেনে বিল্ডিংয়ের নিচে নিয়ে গেলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে আসামি সুমন দৌড়ে পালিয়ে যায়। 

বাড়ির মালিক ও কেয়ারটেকার থানায় জিডি করতে গেলে তাৎক্ষণিকভাবে আদাবর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এবং সেখানে নুরুল আলমকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গ্রামের মৃত খয়রাত মিয়ার ছেলে নুরুল আলম। 

ঘটনাস্থলে তেজগাঁও জোনের ডিসি এইচ এম আজিমূল হক, এসি মোহাম্মদপুর জোন, আদাবর থানা পুলিশ এবং সিআইডির একটি টিম উপস্থিত হয়ে তদন্ত করে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন