ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি র‍্যাব-২ এর হাতে গ্রে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৫-৪-২০২৩ বিকাল ৫:১৭
দীর্ঘ ০৮ বছরের পলাতক থাকার পরে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২ । এবিষয় র‍্যাব বলেন, ২০১৩ সালে মাদারীপুর জেলার সদর থানাধীন পৌরসভাস্থ আড়িয়ালখাঁ নদীর পাড়ে বাবুর স্ত্রী শাহজাদীকে, উজ্জ্বল ও নাঈমসহ নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
 
নিহত ভিকটিমের মা ২০১৩ সালে মাদারীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের মাদারীপুর থানা পুলিশ উজ্জ্বল খানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতের নির্দেশে উজ্জ্বল খানকে ২০১৬ সাল পর্যন্ত জেল হাজতে আটক রাখা হয়। পরবর্তীতে ২০১৬ সালে উজ্জ্বল খান মহামন্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।
 
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি উজ্জল খান (৩০), পিতা- মৃত-সুক্কুর খান, থানা-ও জেলা- মাদারীপুর’কে দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি উজ্জল খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য সে এক স্থানে কখনোই তিন মাসের অধিক সময় থাকে নাই। গ্রেফতার এড়াতে এক এক স্থানে সে কখনো রাজমিস্ত্রি, কখনো দিনমজুর, কখনো কারখানার শ্রমিক সেজে নিজের নাম পরিবর্তন করে ছদ্মবেশে আত্মগোপনে থাকে।
 
এভাবে দীর্ঘ ১০ বছরেরও অধিক কাল উজ্জ্বল খান পলাতক থাকে। গ্রেফতারকৃত আসামি উজ্জল খান উক্ত হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এই ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে।  গ্রেফতারকৃত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন