ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৭-২০২১ দুপুর ১১:৩৭

কঠোর বিধিনিষেধে রাজধানীর রাস্তাগুলো প্রায় ফাঁকা। তবুও কুড়িল বিশ্বরোডে প্রাইভেটকারের ধাক্কায় বিপুল বিশ্বাস (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (২৮ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল বিমানবন্দর এলাকায় থাকতেন ও বনানী এলাকায় একটি ওষুধের ফার্মেসিতে চাকরি করতেন। তিনি গাজীপুর কালীগঞ্জ উপজেলার বরুণ বিশ্বাসের ছেলে। 

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী যুবরাজ রানা জানান, কুড়িল বিশ্বরোড মোড় দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি কালো রংয়ের প্রাইভেটকার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন বিপুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহত বিপুলের ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিভিন্ন নম্বরে যোগাযোগ করে তার নাম-পরিচয় জানা গেছে। তার স্বজনরা হাসপাতালে আসছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

জামান / জামান

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল