পাথরঘাটায় সূর্যমুখীর মাঠ দিবস উদযাপন
বরগুনার পাথরঘাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের উদ্যোগে সূর্যমুখীর মাঠ দিবস উদযাপন করা হয়েছে। এতে হাইসান-৩৬ বীজের চারটি সূর্যমুখী ফুলে ৫৮৩ গ্রাম ফল উৎপাদন হয়েছ। যা পার্শ্ববর্তী অন্যান্য বীজের ফলনের চেয়ে পাঁচ ভাগের এক ভাগ বেশি হয়েছে। সূর্যমুখী উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের অধীনে পাথরঘাটা সদর ইউনিয়নের হাজিরখাল গ্রামে গত ১৬ এপ্রিল বেলা ১১টায় ওই মাঠ দিবস উদযাপন করা হয়।
সংগ্রামের পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদারের সভাপতিত্বে সূর্যমুখীর মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র হালদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, এসিআই বীজের প্রতিনিধি আজাদ মল্লিক প্রমুখ।
সূর্যমুখীর ওই মাঠ দিবসে স্বাগত বক্তব্য দেন সংগ্রামের ভিসিএফ কর্মী মুসলিমা খাতুন। এ সময় মাঠ দিবসে দেড়শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
সূর্যমুখীর মাঠ দিবসের আলোচনা সভায় হাজিরখাল কৃষক দলের দলনেতা আব্দুল মালেক পাইক ও কৃষক আব্দুর রহিম ফরাজী বলেন, আমরা এ অঞ্চলের গরীব কৃষকরা বীজ কিনে সূর্যমুখী চাষ করা সম্ভব হতো না। সংগ্রাম আমাদের মাঝে বীজ দিয়ে সহায়তা করায় আমরা সূর্যমুখী চাষ করেছি। ফলনও ভালো পেয়েছি
সংগ্রামের পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদারের বলেন, ১০০ শতাংশ জমিতে ২ কেজি হিসাবে সূর্যমুখীর বীজ দিয়েছে সংগ্রাম। এছাড়া খেতে সূর্যমুখীর ভালো ফলন পেতে সংগ্রামের মাঠ কর্মীরা নিয়মিত পরামর্শ দিয়েছে কৃষকদের।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা
Link Copied