প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করলেন শেখ বজলুর রহমান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে ঢাকা-১৩ আসনের জনগণের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। ঢাকা-১৩ আসনের ৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে ১৬শ শাড়ি ও লুঙ্গি তাদের হাতে তুলে দেন এসময় আরও উপস্থিত ছিলেন ৮ টি ওয়ার্ডের কয়েকজন কাউন্সিলররা।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানী মোহাম্মদপুর তার নিজ বাস ভবনে এসব ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
উক্ত অনুষ্ঠানেঃ উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ এম.এ. সাত্তার, মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ প্রমুখ।
এ সময় শেখ বজলুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক পবিত্র মাহে রমজানে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করছি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন৷ বর্তমান আওয়ামী লীগ সরকার সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে, আগামীতে ও থাকবে৷ সাধারণ মানুষ যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এ জন্য আমি ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করছি৷
তিনি আরো বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। তাই মানুষের জন্য সব সময় কিছু করার চেষ্টা করি এবং মানুষের পাশে থাকি। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এমএসএম / এমএসএম
রূপায়ণ সিটি ও ঢাকা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
ঢাকায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে
সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন
করের বোঝা ও খাদ্যের আকাশচুম্বী দাম: ধ্বংসের মুখে ৫০ হাজার কোটি টাকার পোল্ট্রি শিল্প
হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল পুনর্গঠন ঘিরে আলোচনা, চেয়ারম্যান নিয়োগে মতভেদ
রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও সাব্বির হোসেন খান
মিরপুরে ভূমি সেবা সহজ করতে তথ্য সংগ্রহ ক্যাম্পের উদ্বোধন
উত্তরায় ফুটপাত দখলমুক্তে ডিএমপির অভিযান, আটক ৫
আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ
সকালের সময়ের সাংবাদিক বোরহানের ওপর হামলা, সমকামী গ্রুপের ৮ সদস্য কারাগারে
বেবিচকে স্থবিরতা, সিদ্ধান্তহীনতায় থমকে আছে কার্যক্রম
কদমতলীতে কারখানায় আগুন : ৫ মরদেহ উদ্ধার
Link Copied