বিদ্যানন্দের সমালোচনায় "নো কমেন্টস" সিএমপির
বিদ্যানন্দের ঈদ বাজারের উদ্ভোদনকালে সিএমপির( চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার জনাব এম এ মাসুদ বর্তমানে সারাদেশে চলমান বিদ্যানন্দের সমালোচনা প্রসঙ্গে সিএমপির অবস্থান জানতে চাইলে বলেন,এ বিষয়ে আমি কিছু বলতে চাইনা, "নো কমেন্টস"। এর বিচারের ভার আপনাদের এবং সুধী জনদের।তিনি আরও বলেন, সিএমপি দীর্ঘদিন যাবত সেবামূলক কাজ করে আসছে। বিদ্যানন্দের সাথেও বিভিন্ন সেবামূলক কাজ করে এসেছে সিএমপি। ঈদের আনন্দটুকু গরীব দুঃখী মানুষের সাথে ভাগাভাগি করার জন্যই আমরা এই আয়োজনে শরিক হয়েছি।
বিশেষ অতিথি হিসেবে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় উপস্থিত থাকার কথা থাকলেও তার অনুপস্থিতিতে ঈদ বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ। মঙ্গলবার (১৮ এপ্রিল) চট্টগ্রামের বাকলিয়া রাজবাড়ী কনভেনশন সেন্টারে ঈদ উল ফিতর উপলক্ষে সিএমপি-বিদ্যানন্দ এক টাকায় ঈদ আনন্দ ও বিদ্যানন্দ হ্যাপিনেস সুপারস্টোর এর পক্ষ থেকে ১০ টাকায় বাজার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫৮৫ পরিবারেরকে হ্যাপিনেস সুপারস্টোর ও ১২৭০ জনের মাঝে ঈদের কাপড় তুলে দেওয়া হয়।
বিদ্যানন্দের চট্টগ্রাম অঞ্চলের সেচ্ছাসেবক মোবারক বাবু বলেন,গত তিন বছর ধরে আমরা এই আয়োজন করে যাচ্ছি। আজকে প্রতি পরিবারে সর্বোচ্চ তিনজনকে নতুন কাপড় দিচ্ছি, এছাড়াও সুপারস্টোরে দশ টাকার চাল ডাল সহ অন্যান্য বাজারের সুযোগ আছে।
সোশ্যাল মিডিয়ায় বিদ্যানন্দের সমালোচনার প্রশ্নে তিনি বলেন,মন খারাপ হয় কিন্তু এটা নিয়ে পরে থাকলে দিনশেষে কাজ হবেনা, সুবিধা বঞ্চিত হবে দরিদ্র মানুষগুলো।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশন এর বোর্ড মেম্বার জনাব নাফিজ চৌধুরী। চকবাজার জোন এর সহকারী কমিশনার মো: শহীদ, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম ও অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
Link Copied