ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উচ্চতা আর প্রতিবন্ধকতা দমাতে পারেনি আরিফকে


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৯-৭-২০২১ দুপুর ৪:৪৭

শারীরিক উচ্চতা তার মাত্র তিন ফুট। কিন্তু তাতে কী? ইচ্ছা আর মনে শক্তি যথেষ্ট। তার শারীরিক প্রতিবন্ধকতা তাকে দাবিয়ে রাখতে পারেননি। পড়ালেখার প্রবল আগ্রহে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী কাজী আশ্রাফুল হায়দার আরিফ (২৮)।

আরিফ ফেনী সরকারি কলেজে এমবিএ শিক্ষার্থী। তিনি দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের মো. ইব্রাহীমের ছেলে। তার বাবা একজন কৃষক। মা সবুরা বেগম একজন গৃহিণী।

কাজী আশ্রাফুল হায়দার আরিফ জানান, সে পড়া-লেখার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে গ্রামের অনেককে প্রশিক্ষণ দিয়েছেন। তার
কাছে একটি কম্পিউটার রয়েছে। কম্পিউটার আরো থাকলে তাকে প্রশিক্ষণ দিতে সুবিধা হতো। পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করতে
চান তিনি।

সবুরা বেগম জানান, আরিফ জন্মগত শারীরিক প্রতিবন্ধী। চার বোনের একমাত্র ভাই। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অভাবের সংসারে পড়াশোনা করানো অনেক কষ্ট হয়ে যায়। আমাদের এমন কষ্টের সংসারে বিশেষ করে আমার প্রতিবন্ধী ছেলের লেখাপড়ার খরচ দিতে বিত্তবানরা এগিয়ে ‍এলে আরো সহজ হতো।

দাগনভাঞা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম বলেন, পড়ালেখার প্রবল ইচ্ছাশক্তি আরিফকে আজ এতদূর পৌঁছে দিয়েছে। তাকে দেখে অন্যরাও সাহস পাবে। আরিফ উচ্চশিক্ষা শেষ করে কর্মক্ষেত্রও সফল হবে আমার বিশ্বাস। জীবন এগিয়ে যেতে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত আরিফ।

জামান / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত