ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-৫-২০২৩ দুপুর ১:৩৯

নোয়াখালীর সদর উপজেলায় ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে (২৮) ছুরিকাঘাতের অভিযোগে মুসলিম উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ।গুরুতর আহত ওই ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ মে) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  এর আগে, গতকাল রোববার বিকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল গভীর রাতে ভুক্তভোগীর নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টা ও কুপিয়ে আহত করার অভিযোগ এনে ভুক্তভোগী নারীর পিতা মফিজ উল্যাহ থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মুসলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তার বড় মেয়ে দুই সন্তানের জননী। সে নির্মাণাধীন বিল্ডিংয়ের একটি রুমে একা থাকতো। গভীর রাতে সে ঘরের বাইরে অবস্থিত টয়লেটে গেলে পাশের বাড়ির মুসলিম উদ্দিন ঘরের ভিতর ঢুকে লুকিয়ে থাকে। সে ঘরে ফিরলে মুসলিম তাকে ধর্ষণচেষ্টা চালায় এবং একপর্যায়ে তাতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে মা, বোনসহ অন্যরা এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, ছুরির আঘাত গভীর হওয়ায় ব্লিডিং এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। সেখান থেকে পুনরায় তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরে আসেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত