ফরিদপুরে ৫০ জনকে ৪৬ হাজার ২৫০ টাকা জরিমানা
ফরিদপুরে লকডাউনের সপ্তমদিনে বিধিনিষেধ অমান্য করায় ৫০ জনকে ৪৬,২৫০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, ফরিদপুর জেলায় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় বুধবার বিকাল ৪টা থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত, গত ২৪ ঘন্টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কোতয়ালী থানা এলাকায় ১২ জনকে ২৩,৫০০ টাকা টাকা, ভাঙ্গা থানা এলাকায় একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা এবং ১ জনকে ৫০০ টাকা, বোয়ালমারী থানা এলাকায় ১৩ জনকে ১৮০০ টাকা, আলফাডাঙ্গা থানা এলাকায় ১০ জনকে ৫০০০ টাকা, সালথা থানা এলাকায় ৫ জনকে ৩০০ টাকা ও নগরকান্দা থানা এলাকায় ৮ জনকে ২৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫০ জনকে ৪৬,২৫০ (ছিচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কোতয়ালী থানা পুলিশ কর্তৃক বিভিন্ন চেকপোস্টে ৩ টি অটো গাড়ি, ট্রাফিক পুলিশ কর্তৃক ২৩ টি (অটো গাড়ি ও মোটরসাইকেল), ডিবি পুলিশ কর্তৃক ১৮ টি (অটো গাড়ি ও মোটরসাইকেল), আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক ৪ টি ব্যাটারি চালিত ভ্যান ও ১ টি অটো আটক করা হয়েছে।
এদিকে ফরিদপুর জেলা পুলিশ করোনায় আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আইসোলেশন নিশ্চিতকল্পে প্রতিটি থানায় দুই জন করে পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (পিপিই) পরিধান করে বাড়ি বাড়ি গিয়ে দূর থেকে হেলার দিয়ে ঘোষণা করে সর্তকতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে। সাথে সাথে আশেপাশের বাড়ির মানুষজন যেন সচেতন থাকে সে বিষয়েও প্রচারণা চালাচ্ছেন এই করোনা টিম। আক্রান্ত ব্যক্তির বাড়ি আলাদাভাবে চিহ্নিত করার জন্য লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে যেন এলাকার মানুষ নিজেরাই নিরাপদ দূরত্বে থাকতে পারে।
কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে। অতি জরুরী প্রয়োজনে যারা বের হবেন তাদেরকে পরিচয়পত্র, জরুরী প্রয়োজনের স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্টস, ব্যক্তিগত যানবাহন নিয়ে বের হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ ও কাগজপত্রাদি (যেমন: হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন পেপার ইত্যাদি) সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied