ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভিজিএফের চাল জব্দের ঘটনায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ১:৪৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হতদরিদ্র ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দের ভিজিএফের চাল জব্দের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে উপজেলার ৩নং তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে এই মামলা করেন। গত রোববার বিকেলে ওই ইউনিয়ন পরিষদের গোডাইন থেকে ৩৮ বস্তা (১৯০০) কেজি ভিজিএফের চাল জব্দ করা হয়।
পিআইও মফিজুর রহমান জানান, গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ওই ইউপি কার্যালয়ে যান। সেখানে পরিষদের  গোডাউনে রক্ষিত হতদরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দের ভিজিএফের ৩৮ বস্তা চাল দেখতে পান। পরে সেগুলি জব্দ করে সেখানেই সিলগালা করা হয়। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার রাতে মামলা করা হয়েছে।  
জানা গেছে, উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদে ঈদের আগে দুস্থদের জন্য সরকার ৩৬ হাজার ১২০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ দেয়। ৩ হাজার ৬১২জন মানুষের তালিকা করে প্রত্যেকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মঞ্জুর রাশেদ ভিজিএফের সেই সব চাল বিতরণ না করে ৩৮ বস্তা চাল অসৎ উদ্দেশ্যে ইউপি কার্যালয়ের গোডাউনে রেখে দেন।
ওই ইউপির সাবেক সদস্য ওহিদুল ইসলাম বলেন, ভিজিএফের চাল কোনোক্রমেই বিতরণ না করে রেখে দেওয়ার কোনো নিয়ম নেই। ঈদের আগেই সেগুলি বিতরণ করতে হবে। কিন্তু চেয়ারম্যান ২৮ বস্থা চাল আত্মসাতের জন্য রেখে দেন।
ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ এই অভিযোগ অস্বীকার করে বলেন, ঈদের আগে দুস্থদের তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। অনেকে চাল নিতে আসেনি। মাস্টারোলে তাদের নামের জায়গা ফাঁকা রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্যে এই চাল রাখা হয়নি। এটি আমার বিরুদ্ধে প্রতিপক্ষের ষড়যন্ত্র।
ইউএনও সুস্মিতা সাহা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুস্থদের জন্য সরকারের বরাদ্দের ভিজিএফের ৩৮ বস্তা চাল রোববার জব্দ করা হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, এ ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২