ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে জাল দলিলের মামলায় গ্রেফতার ৩


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ৩:৫৯
নোয়াখালী সুবর্ণচরে জাল দলিলসৃজনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। এর আগে একই মামলায় আরো দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। ৩০ এপ্রিল (রবিবার) রাত ১০ টায় নোয়াখালী সদর মাইজদী দত্তের হাট গুরু বাজার থেকে মূল হোতা মামলার প্রধান আসামি আব্দুল হক কবিরকে চরজব্বর থানা পুলিশ তাকে গ্রেফতার  করে। 
 
গ্রেফতারকৃত  জাল দলিল সৃজনকারী আব্দুল হক কবির (৫০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের  ফজলুল হকের পুত্র। ঐ মামলায় বাকি আসামিরা হলেন, চর আলা উদ্দিন গ্রামের  এবং চর তোরাব আলী গ্রামের  সামছল হকের পুত্র বোরহান উদ্দিন (৫২),  মৃত হোসেনের পুত্র তাহের (৩০), আব্দুল্যাহর পুত্র আবুল কালাম বাবুল(৩৮) এবং মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের আব্দুল্যাহর পুত্র সাইফুল ইসলাম (৩৫)। 
 
ভুক্তভোগি মামলার বাদী চর আলা উদ্দিন গ্রামের মৃত আব্দুল আহাদের পুত্র আব্দুল মোতালেব(৬৮) এবং মামলাসুত্রে জানাযায় গ্রেফতারকৃত আব্দুল হক কবির মাইজদী সেটেলমেন্ট অফিসে দির্ঘদির ধরে দালালি করে আসছে তার সাথে  উপরোক্ত অভিযুক্তরা তার সহযোগি হিসেবে কাজ করে আসছে। অভিযুক্ত আব্দুল হক কবির চর আলা উদ্দিন মোজার ৫৬৩ এবং ১২৪ ডিপি খতিয়ান প্রস্তুত করে থাকে। কখনো নিজ নামে, কখনো অন্যের নামে কখনো নিজে লেখন সেজে দির্ঘদিন মোহাম্মদপুর এবং  চরক্লার্ক ইউনিয়নসহ সুবর্ণচর উপজেলার বিভিন্ন মৌজায়  অসংখ্য জাল দলীল করে আসছেন। এ বিষয়ে ভুক্তভোগি আব্দুল মোতালেব বাদী হয়ে  নোয়াখালী সিনিয়র চীপ জুড়িশিয়াল ম্যাজিট্রেড  আদালতে মামলা করেন মামলা নং সিআর ১৩২/২৩ ইং।
 
ভুক্তোভোগি আব্দুল মোতালেব জাল দলিল এবং ভূয়া নথি করে সাধারণ মানুষকে জিম্মি করে  দির্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করে আসছে, এই চক্রটির কারনে এলাকায় জায়গা জমি নিয়ে প্রায় মারধরসহ নানা মামলা মোকাদ্দমার শিকার হতেন অসহায় মানুষ। তাদের এমন জাল জালিয়াতির কারনে অনেক অসহায় গরিব মানুষ তাদের জায়গা জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতোনা। 
 
আব্দু্ল কবিরকে গ্রেফতারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেন ভুক্তভোগি একাধিক পরিবার। এলাকাবাসী ও মামলার উকিল এনাম হোসেন বলেন,  জাল দলিল সৃজনকারি আব্দু্ল হক কবিরের বিরুদ্ধে  একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চরজব্বর থানার এসআই নুরুল ইসলাম বলেন, অভিযুক্ত আবুল কালাম বাবুল, সাইফুল ইসলাম এবং মূল আসামি মোতালেবকে গ্রেফতার করা হয়েছে বাকি ২ জন পলাতক আছে তাদেরকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে। আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত