ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুর গ্যাসের লিকেজ থেকে বিষ্ফোরণে আহত-২, নেপথ্যে অবৈধ সংযোগ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১:৩৬
রাজধানীর মোহাম্মদপুরে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন- শাওন (২৫) ও আশরাফ (৪৫)। মঙ্গলবার (২ মে) মোহাম্মদপুরের কাটাসুর রহিম ব্যাপারী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রঃ রাস্তার পাশে একটি বাথরুমে একজন প্রবেশ করলে সেখানে অন্ধকার থাকায় নিজের কাছে থাকা গ্যাসলাইটার দিয়ে আলো জ্বালালে বিকট শব্দে আগুন ধরে যায় তাঁকে উদ্ধার করতে গেলে সাথে সাথে রাস্তাও বিস্ফোরণ হয়ে আরও দু'জন আহত হয়।
 
স্থানীয়রা বলেন,গতকাল দুপুরের দিকে হঠাৎ করে বিকট শব্দে গ্যাস বিষ্ফোরণ হয়। এ সময় বাথরুমের পাশের একটি কাঁচামালের দোকানের দেয়াল ধ্বসে পরে বিষ্ফোরণের ঘটনা ঘটে। দুইজন সহ মোট তিনজন গুরুতর আহত হয়েছে। 
 
এই এলাকায় গ্যাস বিস্ফোরণের একমাত্র কারণ হচ্ছে পুরো এলাকায় বেশ কয়েকটি অবৈধ সংযোগ গড়ে ওঠেছে। এই বিষ্ফোরণ ঘটার পর পুরো এলাকায় গ্যাসের দূর্গন্ধ ছড়িয়ে পরে। তিতাস গ্যাসের লোকদের বিষয়টি জানানোর পর তারা এসে এই এলাকার গ্যাস সংযোগ বন্ধ করে রাখে। পরে এই রোডের ১৪৪ নম্বর বহুতল একটি নতুন ভবনে গিয়ে দেখে ওই বাড়ীতে পুরোটাই অবৈধ সংযোগ অন্য এক সূত্রে জানা যায়  ওই বাড়ির গ্যাসের চুলার পারমিশন আছে ৪ টির কিন্তু সেখানে পুরা ভবনে চুলা জ্বালাচ্ছে ৪০ টি বাড়ির মালিক ইটালি প্রবাসী। স্থানীয় কিছু নেতা এবং তিতাসের কিছু অসাধু কর্মকর্তারা মিলে ওই বাড়িতে অবৈধ গ্যাস লাইনের সংযোগ দিয়ে থাকেন বলে গোপন সূত্রে জানা যায়।  গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর পুরো এলাকায় গ্যাসের গন্ধ কমে এসেছে বলে জানান স্থানীয়রা।এর আগেও এ বাড়ীসহ আশপাশে বেশ কয়েকটি বাড়ীর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিলো। কিন্তু তারা কিভাবে আবারও সেই অবৈধ সংযোগ নিলো। আমরা চাই এই বাড়িসহ আশপাশে যতো অবৈধ গ্যাস সংযোগ আছে তা তিতাস গ্যাস দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হউক। আর তা না মোহাম্মদপুরে রহিম ব্যাপারীর ঘাট এলাকায় আরও ভয়াবহ বিষ্ফোরণ হয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 
 
বিষ্ফোরণের পর তিতাস গ্যাস (উত্তর) জরুরী শাখার প্রকৌশলী আনোয়ার পারভেজ ঘটনাস্থলে আসেন। তিনি জানান, গতকাল বিকেল ৪টার দিকে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। গতকাল থেকেই আমাদের বেশ কয়েকটা টিম কাজ করে যাচ্ছে। আমরা পুরো এলাকার গ্যাস বন্ধ রেখেছি। পাশাপাশি, একটি বহুতল নতুন বাড়ীতে গিয়ে তাদের কোন কাগজপত্র পাইনি। পরে ওই বাড়ির গ্যাস সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি। এছাড়াও, আমরা এই এলাকায় বিভিন্ন বাসা-বাড়ির পানির টাঙ্কি ও সুয়ারেজ লাইনে গ্যাসের দূর্গন্ধ পাচ্ছি। বিষয়টি সমাধানের জন্য আমরা দ্রুত কাজ করে যাচ্ছি। তিতাস জরুরী ইউনিট (উত্তর) এর আরেক প্রকৌশলী মোক্তার আহমেদ জানান, আমরা এখানে লিকেজ খু্জতে গিয়ে বেশ কয়েকটি বাড়ী পেয়েছি। যেগুলোর কোন রাইজার বা মিটার নেই। যা অবৈধভাবে সরাসরি লাইন থেকে সংযোগ নেওয়ার কারণে আশেপাশে গ্যাস জমে এমন বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা আসার পর থেকে ওই বাড়ীগুলোর মালিকরা ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। আমরা সংশ্লিষ্ট জোনকে খবর দিয়েছি। তারাও ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।
 
রাজধানীতে কয়েকটি স্থানে গ্যাস বিস্ফোরণ এবং অবৈধ গ্যাসের বিষয় কথা হয় কয়েকজন অর্থনীতিবিদদের সাথে তারা সকালের সময় কে বলেন গ্যাসের অবৈধ লাইন বৈধতা দিলে কয়েকশো কোটি টাকা রাজস্ব আয় হবে এতে সরকারের অর্থ আসবে এবং অবৈধ লাইনও বৈধ হবে গ্যাস বিস্ফোরণের মত ঘটনাও ঘটবে না।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত