হরিণাকুণ্ডুতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল স্বেচ্ছাসেবক লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ গ্রামের মাঠে ওই এলাকার কৃষক সোলাইমান হোসেনের আড়াই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রানা হামিদের নেতৃত্বে এই ধান কাটা কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আহাদুর রহমান খোকন, হরিণাকুণ্ডু উপজেলা শাখার আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, ঝিনাইদহ সদর উপজেলার সভাপতি বিশ^াস ওহিদুজ্জামান উজ্জল, জেলা কমিটির সদস্য রেজওয়ানুল হক রিপন, সোহেল রানা, চাঁদপুর ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন, সাধারণ জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা লিটন হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম ঈশাসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রানা হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সার্বিক সহযোগিতায় তারা জেলাব্যাপী অসহায় কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন। এদিন এই কৃষকের আড়ই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।
কৃষক সোলাইমান হোসেন বলেন, ঝড় বৃষ্টির সময় চলছে। শ্রমিকের মজুরিও অনেক বেশি। ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা আমার পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ায় আমি খুশি।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী