ফাঁকা রাজধানীর রাস্তাঘাট
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের আজ অষ্টম দিন। শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঝরছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বিধিনিষেধ, সাপ্তাহিক ছুটি আর বৃষ্টির জন্য অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটা বেশি ফাঁকা রাজধানীর সড়কগুলো।
বিধিনিষেধের অন্যান্য দিন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা দেখা গেলেও আজ অধিকাংশ চেকপোস্ট দেখা গেছে ফাঁকা। অন্যদিন যেগুলোতে পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে, সেগুলোতে শুধু মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদেরই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিকশা ও পণ্যবাহী যানবাহন চলছে নির্বিঘ্নে।
শুক্রবার সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত রাজধানীর আগারগাঁও বিজয় সরণি, মহাখালী, গুলশান-১ ও গুলশান-২ এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়। ব্যস্ত বিজয় সরণিতে নেই গাড়ির দীর্ঘ লাইন। দেখা যায়, এই সড়কে রিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। নেই পুলিশের চেকপোস্ট। তেজগাঁও শিল্পাঞ্চল, মহাখালী ও গুলশান এলাকার চিত্রও প্রায় একই। তবে মহাখালী থেকে গুলশান-১ যাওয়ার সড়কে স্থায়ী চেকপোস্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আবার গুলশান-২ এর আগে স্থাপিত দুটি চেকপোস্টে পুলিশের উপস্থিতি ছিল না।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ জানান, আজ সাপ্তাহিক ছুটির দিন। তার মধ্যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। এমন আবহে বিধিনিষেধ শতভাগ বাস্তবায়িত হচ্ছে কোনো ধরনের চাপ ছাড়াই। সড়কে নেই মানুষের পদচারণা, নেই অন্যান্য দিনের মতো যানবাহন।
মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) আফশাক আহমেদ জানান, এ এলাকায় আজ মানুষের চলাচল খুবই কম। নির্বিঘ্নে চলাচল করছে অ্যাম্বুলেন্স। অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হচ্ছে। এ এলাকায় তিনটি চেকপোস্ট চলমান রয়েছে।
বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) সুবীর রঞ্জন দাস জানান, সকাল থেকেই বৃষ্টি। আমাদের ট্রাফিক সদস্যরা ইউনিফর্মসহ রেইনকোট পরে চেকপোস্ট পরিচালনা করছে। যথাযথ কারণ ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে অন্যদিনের তুলনায় আজ সড়কে চাপ খুবই কম।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের সপ্তম দিনে কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করায় বৃহস্পতিবার (২৯ জুলাই) ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ২০৬ জনকে জরিমানা করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা। এছাড়াও ৪৩৮টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
জামান / জামান
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ